Breaking News
Home / TRENDING / শেষতক বাড়ছে বেতন, রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক ১৭,৯৯০, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষতক বাড়ছে বেতন, রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক ১৭,৯৯০, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক:

অবশেষে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের সুপারিশ মেনে নেওয়ার কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের কর্মীদের ন্যূনতম বেসিক মাইনে বাড়িয়ে করা হল ১৭, ৯৯০। ৬ লক্ষ টাকা থেকে গ্র্যাচিউটি বাড়িয়ে করা হল ১০ লক্ষ টাকা। তিনি এদিন আরও জানান, নতুন বেতন কাঠামো আগামী জানুয়ারি মাস থেকেই কার্যকর করবে রাজ্য সরকার।

এদিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন,”ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের প্রথম অংশ পেয়েছি আজ। নীতিগতভাবে বলছি, ওনারা যে সুপারিশ করেছেন, আমরা তা মেনে নেব। আমি অর্থনীতিটা কম বুঝি। ডিএ প্লাস বেতন কমিশন, আগে ১০০ টাকা বেসিক পে ছিল, ডিএ যুক্ত হলে আপনি পেলেন ১২৫। এরপর ডিএ ও পে কমিশন মার্জ হলে তখন এটা হবে ২৫৭। অর্থাৎ ১২৫ থেকে ২৫৭-য় দাঁড়াবে। ওনারা যেটা করেছেন, নূন্যতম বেসিক পে ৭০০০টাকা ছিল, সেটা বাড়িয়ে করা হয়েছে ১৭,৯৯০। এছাড়াও এইচআরও, হাউস রেন্ট এসব আমার উপরে ছেড়ে দিন। পে কমিশন চলবে। আমি কমাবো না।” একথা বলার পাশপাশি মমতা হিসেবে দেন, ”সুপারিশ মানতে গেলে ১০ হাজার কোটি টাকার বেশি খরচ হবে।”

তবে শুক্রবার সরকারি কর্মচারীদের প্রতি মুখ্যমন্ত্রীর আশ্বাস, যত তাড়াতাড়ি সম্ভব বেতন কমিশনের সুপারিশ কার্যকর করব।মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণাকে হাততালি দিয়ে স্বাগত জানান সরকারি কর্মচারীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *