Breaking News
Home / TRENDING / রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের, গ্রেফতার করতে পারে সিবিআই

রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের, গ্রেফতার করতে পারে সিবিআই

নীল রায়।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি মধুমতী মিত্র জানিয়ে দেন, সিবিআই চাইলে তদন্তের স্বার্থে রাজীব কুমারকে গ্রেফতারও করতে পারে। শীর্ষ আদালত আরও জানিয়ে দিয়েছে, রাজীব কোনও বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন না। তাঁর ক্ষমতাবলে তিনি তদন্ত এড়িয়ে যেতে পারেন না। সিবিআই ডাকলে রাজীব কুমারকে যেতেই হবে। তদন্তেও সাহায্য করতে হবে।

রাজীব কুমারের বিরুদ্ধে এই রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। কারণ, লোকসভা ভোটের সময় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিশ্বের অন্যতম সেরা পুলিশ অফিসার বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী।

গত ৩ ফেব্রুয়ারি রাজীব কুমারের বাড়িতে গিয়েছিলেন সিবিআই অফিসাররা। সেই সময় কলকাতা পুলিশ চরম হেনস্থা করেছিল তাঁদের। জামার কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে সিবিআই আধিকারিকদের পুলিশ ভ্যানে তোলা হয়েছিল। সেই বিষয়টিও ভালোভাবে নেয়নি সিবিআই। মনে করা হচ্ছে, যে কোনও সময় গ্রেফতার হতে পারেন রাজীব কুমার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *