Breaking News
Home / TRENDING / টালিগঞ্জের পর হরিদেবপুর! থানাতেই ফের আক্রান্ত পুলিশ

টালিগঞ্জের পর হরিদেবপুর! থানাতেই ফের আক্রান্ত পুলিশ

সূর্য সরকার।

থানায় বাড়িওয়ালা – ভাড়াটে বচসা মেটাতে গিয়ে আক্রান্ত হতে হলো কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মীকে। হরিদেবপুর থানার পুলিশ অভিযুক্ত হামলাকারীর খোঁজ শুরু করেছে। প্রসঙ্গত, এই প্রথম নয়, কয়েক সপ্তাহ আগেই টালিগঞ্জ থানায় আক্রান্ত হয়েছিলেন পুলিশকর্মীরা। সেই ঘটনা নিয়ে রীতিমতাে আলােড়ন পড়ে যায়। এরপর আবারও থানার মধ্যে পুলিশের উপর এই আক্রমনের ঘটনায় রীতিমতাে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে , বুধবার ঘটনার সূত্রপাত, বাড়িওয়ালা-ভাড়াটের মাধ্যে গণ্ডগোলকে কেন্দ্র করে। ওইদিন বাড়ির অশান্তি মেটাতে থানায় পৌঁছন দু’পক্ষই।

 

থানার তদন্তকারী অফিসারদের ঘরে বসে আলােচনার সময়েই বচসা চরম আকার নেয়। আচমকাই বিবাদমান পক্ষের এক মহিলা গলা ছেড়ে চিৎকার করতে থাকেন। ওই সময়ই কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মী অশান্তি মেটানাের চেষ্টা করতে থাকে। উত্তেজিত মহিলাকে বোঝানাের চেষ্টা করে এক মহিলা পুলিশ। অভিযোগ, সেই সময় তাকেই আক্রমন করেন অভিযোগ জানাতে আসা ওই মহিলা। পুলিশকর্মীকে ঘুষি মেরে , ধাক্কা মেরে ফেলে দেয় আক্রমণকারী মহিলা। থানার মধ্যে এই ঘটনা ঘটানাের পর সেখান থেকে পালিয়ে যায় সেই মহিলা। অন্যদিকে, মহিলা পুলিশকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। জানা গিয়েছে, ঘটনায় পুলিশের তরফে জামিন অযােগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই মহিলা অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *