ওয়েব ডেস্ক:
বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযান রণক্ষেত্রের চেহারা নিল। ধুন্ধুমার মল্লিকফটক এলাকা। ঘটনার জেরে মাথা ফাটল পুলিশের। অভিযোগ, আন্দোলনকারীদের ছোড়া ইটেই ওই পুলিশ অফিসারের মাথা ফেটেছে। অপরপক্ষে পুলিশের বেপরোয়া লাঠিচার্জে বেশ কয়েকজন আন্দোলনকারী জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। এইসঙ্গে কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ।
রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের দাবি তুলে এদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল এসএফআই ও ডিওয়াইএফআই সহ বাম ছাত্র-যুব সংগঠনগুলি। অন্যদিকে ‘সিঙ্গুর থেকে নবান্ন চলো’ অভিযান ঘিরে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। শুক্রবার সকালে হাওড়া স্টেশনের কাছে রেল মিউজিয়ামের সামনে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করে নবান্ন যাওয়ার কথা ছিল বাম যুব সংগঠনগুলির।
সূত্রের খবর, তার আগেই মল্লিকফটকের সামনে মিছিলটিকে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয় আন্দোলনকারীদের। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় মল্লিকফটক এলাকা। অবস্থা বেগতিক দেখে মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। পাল্টা আন্দোলনকারীরাও পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ। সেই সময়েই মাথা ফাটে এক পুলিশ অফিসারের।
যদিও ছাত্র-যুব নেতা সায়নদীপের অভিযোগ করেন, তৃণমূলের ছেলেরা লুকিয়ে ইটি ছুড়েছে। সেই ইটে আঘাত পেয়েছেন পুলিশ অফিসার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news