নীল রায়।
বিভাজনের রাজনীতিতে তৃণমূল ও বিজেপিকে একই আসনে বসালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বৃহস্পতিবার ধর্মতলা রানী রাসমণি সরণিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দ্বারা আয়োজিত জনসভায় এমনটাই বললেন তিনি। সোমেন বলেন, “ধর্মের ভিত্তিতে ভোট বাংলায় কখনও হয় বলে আমি শুনিনি বা দেখিনি। আমরা জানতাম বিহার বা উত্তরপ্রদেশে এইসব সংস্কৃতি রয়েছে। কিন্তু সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে আমরা দেখলাম ভোট সরাসরি বিভাজিত হয়ে গিয়েছে দুই শিবিরের মধ্যে। যা গণতন্ত্রের পক্ষে ভালো লক্ষণ নয়।”
রাজ্যের দ্বিমুখী ভোট বিভাজনের জন্য বিজেপি ও তৃণমূলকে সমানভাবে দায়ী করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, “বিজেপি যেমন একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করতে চাইছে। তৃণমূল সেভাবেই একটি সম্প্রদায়কে ভিত্তি করে রাজনীতি করতে চায়। বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে পারি এই রাজনীতি কখনও দেশকে দিশা দেখাতে পারবে না।” সোমেন দাবি করেন, “দেশ বর্তমানে যে আর্থিক তথা সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তাতে একমাত্র পরিত্রাণ দিতে পারে জাতীয় কংগ্রেস।” কেন্দ্র ও রাজ্যের দুটি ক্ষেত্রেই সরকারের বদল প্রয়োজন বলে সোচ্চার হন সোমেন মিত্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news