নিজস্ব সংবাদদাতা।
সিবিআইয়ের ভয় দেখিয়ে টাকা তুলছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার কলকাতা হাইকোর্ট রাজীব কুমার এর উপর থেকে রক্ষাকবজ প্রত্যাহার করে নেওয়ার পর বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছিলেন, সারধাকাণ্ডে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায়কে কেন গ্রেফতার করছে না সিবিআই? তারই জবাব দিতে গিয়ে বাংলা রাজনীতির চাণক্য বলেন, “সিবিআইয়ের ভয় দেখিয়ে টাকা তুলছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।” তিনি আরও বলেন, “আব্দুল মান্নান যে সমস্ত দাবি করছেন তা তিনি আদালতে গিয়ে করছেন না কেন?”
মুকুল রায় বলেন, “শুধু আমাকেই নয়, সারধা কাণ্ডের তদন্তে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও সিপিএম নেতা রবীন দেবকে জেরা করেছিল সিবিআই। ১৬/১ নোটিশ দিয়ে এদের জেরা করেছিল সিবিআই। আব্দুল মান্নান কেন তাদের গ্রেপ্তারের দাবি তুলছেন না।” তাঁর সংযোজন, “বরং সিবিআইয়ের ভয় দেখিয়ে বিভিন্ন লোকের থেকে টাকা তুলে বেড়াচ্ছেন আব্দুল মান্নান।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news