Breaking News
Home / TRENDING / ‘ফেরার’ রাজীব কুমার! ‘মমতা বাঁচাতে পারবেন না’, হুঙ্কার দিলীপের

‘ফেরার’ রাজীব কুমার! ‘মমতা বাঁচাতে পারবেন না’, হুঙ্কার দিলীপের

ওয়েব ডেস্ক:

সারধা দুর্নীতির নথি হাপিস করা, লক্ষ লক্ষ মানুষের চোখের জলের কারণ রাজীব কুমার পালিয়ে বাঁচবেন না, হুঙ্কার দিলীপ ঘোষের। শনিবার রাজ্য বিজেপির মহিলা মোর্চার এক কর্মশালায় যোগ দেন দিলীপ। সেখানেই বলেন, পালিয়ে বাঁচতে পারবেন না রাজীব কুমার। চিদাম্বরম পারেননি, রাজীব কুমারও পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বাঁচাতে পারবেন না।

এদিন বিজেপির রাজ্য সভাপতি কড়া তোপ দাগেন। বলেন, সারধা দুর্নীতির বহু নথি তিনি হাপিস করে দিয়েছেন রাজীব। লক্ষ লক্ষ মানুষের চোখের জলের কারণ উনি। তাছাড়া তদন্তে সিবিআই-এর সঙ্গে সহযোগিতা করেননি। রাজীব কুমারকে তাই কেউ বাঁচাতে পারবে না। প্রসঙ্গত, গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ উঠে গিয়েছে। এরফলে রাজীব কুমারকে গ্রেফতার করতে বাধা থাকছে না সিবিআই-এর।

গতকালই হাইকোর্টের নির্দেশর পর রাজীব কুমারের বাড়ি গিয়ে নোটিশ দেয় সিবিআই। ওই নোটিশে তাঁকে আজ সিবিআই দফতরে গিয়ে হাজিরার দিতে বলা হয়। কিন্তু এদিন সময়সীমা পার হয়ে গেলেও রাজীব কুমার আসেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে। সেক্ষেত্রে হাজিরা এড়িয়ে কী করতে চান তিনি? কোথায় আছেন রাজীব কুমার? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। পার্কস্ট্রিট কোয়ার্টারেই কি গা ঢাকা দিয়েছেন? জল্পনা তুঙ্গে।

আইনি বিশেষজ্ঞদের অনুমান, সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন রাজীব কুমার। তার আগে অবধি গ্রেফতারি এড়াতেই গা ঢাকা দিয়েছেন। এমত অবস্থায় সিবিআই-এর খাতায় রাজীব কুমারকে ‘ফেরার’ হিসেবে দেখানো হয়েছে বলে সূত্রে খবর। জানা গিয়েছে, শহরে এসে পৌঁছেছেন সিবিআই-এর যুগ্ম অধিকর্তা সাই মনোহরও। রাজীব কুমারের গ্রেফতারিতে আঁটঘাট বেঁধেই নামছে সিবিআই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *