নিজস্ব সংবাদদাতা।
সিবিআই তদন্তে বাধা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে তাঁকে গ্রেফতার করা উচিত। শুক্রবার রাজীব কুমারের ওপর থেকে কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় এমনটাই বললেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, “আইন আইনের পথে চলবে। সিবিআই তো আর নিজের পায়ে হেঁটে পশ্চিমবঙ্গে এসে তদন্ত শুরু করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে তারা সারধা কাণ্ডের তদন্ত করছে।” মুকুল আরও বলেন, “তদন্তের স্বার্থে সিবিআই যখনই আমাদের ডেকেছে। আমরা গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও সিবিআই তদন্তকে ব্যাহত করার চেষ্টা করেছেন বারবার। তাই অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত।”
প্রসঙ্গত, চলতি বছর ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে সারধা-তদন্তে করতে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ি গিয়েছিল সিবিআই। সহযোগিতার বদলে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশ হেনস্থা করে সিবিআই কর্তাদের। পরে ছেড়ে দেওয়া হলেও, তাদের কলার ধরে পুলিশভ্যানে তোলার ঘটনার সাক্ষী ছিল শহর কলকাতা। এদিন কার্যত সেই ঘটনার উল্লেখ করেই মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন একদা তাঁর সেকেন্ড-ইন-কমান্ড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news