Breaking News
Home / TRENDING / সিবিআইয়ের তলবেও গরহাজির রাজীব কুমার! বাড়ছে গ্রেফতারির সম্ভাবনা

সিবিআইয়ের তলবেও গরহাজির রাজীব কুমার! বাড়ছে গ্রেফতারির সম্ভাবনা

নীল রায়।

শুরু হয়েছে সিবিআই রাজীব কুমার লুকোচুরির খেলা! শনিবার সকাল ১০টায় সিজিও কমপ্লেক্সে রাজীব কুমারকে তলব করেছিল সিবিআই। কিন্তু নির্ধারিত সময়ের পর প্রায় ঘণ্টাখানেক কেটে গেলেও হাজির হননি তিনি। এদিন সকাল ১০টায় সিবিআইয়ের তলবে সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা ছিল তাঁর। বিকাল ৩টের পরেও হাজিরা না দিলে চূড়ান্ত পদক্ষেপ নিতে পারে সিবিআই। গ্রেফতারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শুক্রবার কলকাতা হাইকোর্ট প্রাক্তন নগরপাল রাজীব কুমার ওপর থেকে আইনি রক্ষাকবচ তুলে নেয়। এরপরই ওইদিন বিকেলে পার্কস্ট্রিটে ডিসি সাউথের অফিস, যেখানে রাজীব কুমারেরও অফিসে রয়েছে, সেখানে যান সিবিআই আধিকারিকরা। রাজীব কুমার ছুটিতে থাকায় তাঁর সঙ্গে তদন্তকারীদের দেখা হয়নি। তাই সেখানে একটি নোটিস দিয়ে আসেন সিবিআইয়ের দুই আধিকারিক৷ ওই নোটিস অনুযায়ী শনিবার সকাল ১০টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। তার হদিস না মেলায় বিমানবন্দরে নজরদারি চালাচ্ছে। কোনওভাবেই যাতে এই আইপিএস অফিসার পশ্চিমবঙ্গ ছেড়ে না যেতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে।

সিবিআই সূত্রে খবর, কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের মোবাইল নম্বর সুইচড অফ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি। বন্ধ থেকেছে তার নিরাপত্তারক্ষীর মোবাইলও। আইন মহলের মতে, আগামী সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন রাজীব কুমার। সেই সুযোগ খোলা থাকছে প্রাক্তন নগরপালের কাছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *