Breaking News
Home / TRENDING / সারধাকাণ্ডে মুকুল ও হিমন্ত বিশ্বশর্মার গ্রেফতারের দাবি তুললেন আব্দুল মান্নান

সারধাকাণ্ডে মুকুল ও হিমন্ত বিশ্বশর্মার গ্রেফতারের দাবি তুললেন আব্দুল মান্নান

নীল রায়।

বিজেপি নেতা মুকুল রায় ও অসমের উপমুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে গ্রেপ্তারের দাবি তুলে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। শুক্রবার কলকাতা হাইকোর্ট প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ওপর থেকে রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়ার পর নিজের প্রতিক্রিয়া এমনটাই বললেন তিনি। মান্নান বলেন, “আদালত নির্দেশ দিয়েছে, আইন আইনের পথে চলবে। কিন্তু তদন্ত কেন শুরু হয়েছিল এটাও মনে রাখতে হবে।” তিনি আরও বলেন, “সারদাকাণ্ডে তদন্তে যদি নরেন্দ্র মোদি সরকারের এতটুকু সদিচ্ছা থাকে। তাহলে সবার আগে গ্রেপ্তার করা উচিত অসমের উপমুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায়কে। কারণ সুদীপ্ত সেনের চিঠিতে ওই দুজনের নাম ছিল।”

প্রসঙ্গত, ২০১৪ সালে আব্দুল মান্নানের করা মামলার ভিত্তিতেই সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দায়িত্ব পেয়েছিলেন। সেই তদন্ত এখনও সঠিক গতি পায়নি বলেই মনে করছেন চাঁপদানির বিধায়ক। বিরোধী দলনেতার কথায়, “বিজেপি এখন একটা ওয়াশিং মেশিনে পরিণত হয়েছে। বাংলা ও অসমে যে সমস্ত নেতারা সারধা কাণ্ডে অভিযুক্ত ছিলেন, তারা রাতারাতি বিজেপিতে এগিয়ে পরিচ্ছন্ন হয়ে গিয়েছেন। বিজেপি সরকার যদি সত্যি সত্যি সারধাকাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তি দিতে চায়। তাহলে অবিলম্বে হিমন্ত বিশ্বশর্মা ও মুকুল রায়কে গ্রেফতার করুক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *