Breaking News
Home / TRENDING / মন্ত্রী জাভেদ খানকে সঙ্গে নিয়েই শোভনদেব পুত্রের “দিদিকে বলো” কর্মসূচি পালন

মন্ত্রী জাভেদ খানকে সঙ্গে নিয়েই শোভনদেব পুত্রের “দিদিকে বলো” কর্মসূচি পালন

নীল রায়।

মন্ত্রী জাভেদ খানকে নিয়ে “দিদিকে বলো”-র কর্মসূচি পালন করলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পুত্র সায়নদেব। শুক্রবার কলকাতা পৌর নিগমের ৯২ নম্বর ওয়ার্ডে সাংবাদিক সম্মেলন দিয়ে এই কর্মসূচির সূচনা করেন তিনি। কসবা বিধানসভার অন্তর্গত কলকাতা পৌর নিগমের এই ওয়ার্ডটি। তাই স্থানীয় বিধায়ককে পাশে নিয়েই এদিন “দিদিকে বলো” কর্মসূচি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সায়নদেব। পরে “দিদিকে বলো”র ভিজিটিং কার্ড, গেঞ্জি ও স্টিকার ও বিলি করেন জাভেদ খানকে সঙ্গে নিয়েই।

রাসবিহারীর বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের পুত্র হলেও দলের যুব সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি। সেই সূত্রে এদিন “দিদিকে বলো” কর্মসূচিতে শামিল হন সায়নদেব। ঢাকুরিয়া রেল স্টেশনের কাছে একটি পার্টি অফিসে মন্ত্রী জাভেদ খানকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন এই যুবনেতা।

পরে এলাকার পাঁচজন বিশিষ্টজনের বাড়ি গিয়ে সাক্ষাৎ করেও “দিদিকে বলো” প্রচার করেন তিনি। পাশাপাশি এলাকার কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া ও পরে রাত্রিযাপনের কর্মসূচি ছিল তাঁর। শনিবার সকালে ওই এলাকার একটি পার্টি অফিসে পতাকা উত্তোলন করে নিজের কর্মসূচি শেষ করবেন শোভনদেব পুত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *