নিজস্ব প্রতিবেদন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ‘সেবা সপ্তাহ’ পালন করছে বিজেপি নেতৃত্ব। সেইমতো আজ শনিবার দিল্লির এইমস হাসপাতালের মেঝে পরিষ্কার করতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই কর্মসূচিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি এইমসে ভর্তি শিশুদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের হাতে ফল তুলে দেন। এদিন সাংবাদিকদের অমিত শাহ বলেন, “আজ বিজেপি কর্মীরা সারা দেশ জুড়ে ‘সেবা সপ্তাহ’ পালন করবে। আমাদের প্রধানমন্ত্রী তাঁর জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন এবং গরীব মানুষদের জন্য কাজ করে চলেছেন। তাই ‘সেবা সপ্তাহ’ পালনে তাঁর জন্মদিনই সঠিক দিন।”
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগেই ‘সেবা সপ্তাহ’ অভিযান শুরু করার কথা জানিয়েছিল বিজেপি নেতৃত্ব। স্বচ্ছতা অভিযান, জল সংরক্ষণ ও বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে এই অভিযান ২০ সেপ্টেম্বর শেষ হবে। এদিন দিল্লির এইমসে শাহের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জগৎপ্রকাশ নড্ডা, বিজেপি নেতা বিজয় গোয়েল ও বিজেন্দ্র গুপ্ত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news