Breaking News
Home / TRENDING / রাস্তার নামে কালি, বাবরের পরিবর্তে ভারতীয় সেনার নামে রাস্তার নামকরণের দাবি জানাল হিন্দু সেনা

রাস্তার নামে কালি, বাবরের পরিবর্তে ভারতীয় সেনার নামে রাস্তার নামকরণের দাবি জানাল হিন্দু সেনা

নিজস্ব প্রতিবেদন:

 

রাস্তার নেমপ্লেটের উপর কালো কালি লাগিয়ে বিক্ষোভ দেখাল হিন্দু সেনা। তাঁদের দাবি, মুঘলরা বাইরে থেকে এসেছে এবং ভারতের ধনসম্পদ লুট করেছে। তাই তাঁদের নামে রাস্তা রাখার কোনো মানে হয় না। 

 

সোমবার দিল্লির বাংলা মার্কেট এলাকায় বাবর রোডের নেমপ্লেটের উপর কালি লাগানোর অভিযোগের কথা স্বীকার করে নেন হিন্দু সেনা। রাস্তার নাম পরিবর্তন নিয়ে এলাকাবাসীও দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে। এরআগে ২০১৭ সালে বিজেপির মুখপাত্র তেজন্দ্র সিংহ বাঘা রাস্তার নাম পরিবর্তন করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও লিখেছিলেন। তিনি দাবি করেছিলেন, বিয়ের দিন কাশ্মীরের শোপিয়ানে শহীদ হয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর অফিসার ওমর ফাওয়াজ। তাঁর নামেই এই রাস্তার নামকরণ করা হোক। 

 

৯ মে লস্কর-ই-তৈইবা ও হিজবুল মুজাহিদ্দীন সন্ত্রাসবাদী সংগঠন ফাওয়াজকে অপহরণ করে। ১০ মে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ভারতীয় এই সেনার নাম কাশ্মীরের সেনা স্কুলে আজও নামাঙ্কিত রয়েছে। 

 

২০১৫ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর দিল্লির ঔরঙ্গজেবের নাম পরিবর্তন করে মিসাইল ম্যান তথা প্রাক্তণ রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নামে রাখা হয়েছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *