Breaking News
Home / TRENDING / লোকসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য হলেন দিলীপ-অর্জুন-লকেট

লোকসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য হলেন দিলীপ-অর্জুন-লকেট

জয় ঘোষ।

মন্ত্রিসভা গঠনের সময় পশ্চিমবঙ্গকে সেভাবে গুরুত্ব দেয়নি মোদি সরকার এমনটাই অভিযোগ ছিল। কিন্তু লোকসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ বন্টনের সময় যথেষ্ট গুরুত্ব দেয়া হল বাংলার ১৮ জন সাংসদকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মত গুরুত্বপূর্ন সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তিনি মেদিনীপুর লোকসভা থেকে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমাতায়ন স্ট্যান্ডিং কমিটির সদস্য হলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে।

শিল্প ও বাণিজ্য মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়েছে রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী রূপা গাঙ্গোপাধ্যায় ও বঁনগার সাংসদ শান্তুনু ঠাকুরকে। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় হলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্য। বাঁকুড়ার সাংসদ ড: সুভাষ সরকারকে স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হয়েছে। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ পরিবহন ও পর্যটন মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্য। রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্ত বিদেশ মন্ত্রকের স্ট্যান্ডিক কমিটির সদস্য হয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *