Breaking News
Home / TRENDING / পুজোয় সরকারি কর্মচারীদের প্রায় দুই সপ্তাহ ছুটি দিলেন মুখ্যমন্ত্রী

পুজোয় সরকারি কর্মচারীদের প্রায় দুই সপ্তাহ ছুটি দিলেন মুখ্যমন্ত্রী

নীল রায়।

শুধু বেতন বৃদ্ধি নয়, রাজ্য সরকারি কর্মচারীদের মন পেতে পুজোয় দীর্ঘতর ছুটির ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সভায় এই ঘোষণা করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এই বছরে ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে পুজোর ছুটি। অতীতেও এই রাজ্যে পঞ্চমীতে ছুটি দেওয়া হয়েছে পুজোয়। তবে এবার মুখ্যমন্ত্রী পঞ্চমী থেকে পুজোর ছুটি ঘোষণা করলেও আদতে ছুটি মিলবে চতুর্থীর দিন থেকেই। কারণ সেদিন ২ অক্টোবর গান্ধী জয়ন্তী।”

তাঁর আরও সংযোজন, “পুজো মিটে গেলেও বাড়তি দু’দিন ছুটি মিলবে। ১৩ তারিখ লক্ষ্মী পুজো। সাধারণত তার পরের দিন থেকে সরকারি অফিস চালু হয়ে যায়। কিন্তু এবার লক্ষ্মী পুজোর পরেও ১৪ ও ১৫ অক্টোবর ছুটি মিলবে। এর পরে আবার কালীপুজো ও ভাইফোঁটাতেও ছুটি থাকবে সরকারি অফিসে।” সরকারি কর্মচারীদের জন্য প্রায় দুই সপ্তাহ পুজোর ছুটি বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের আর কোন রাজ্যে উৎসবকে কেন্দ্র করে এত দীর্ঘ ছুটির তালিকা সরকারি দপ্তরে আর নেই। লোকসভা ভোটে রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশের ভোট চলে গিয়েছে বিজেপি শিবিরে। রাজনৈতিক মহলের মতে সেই ভোট নিজের দিকে টানতে বেতন বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির টোপ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *