Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধির সিদ্ধান্তে খুশি নয় কো-অর্ডিনেশন কমিটি! প্রশ্ন বকেয়া ডিএ-এরিয়ার নিয়ে

মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধির সিদ্ধান্তে খুশি নয় কো-অর্ডিনেশন কমিটি! প্রশ্ন বকেয়া ডিএ-এরিয়ার নিয়ে

নীল রায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন বৃদ্ধির ঘোষণা খুশি হতে পারেনি রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। শুক্রবার সন্ধ্যায় লিখিত বিবৃতি জারি করে সেকথা জানিয়ে দিয়েছে তারা। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিংহ জানিয়েছেন, “বিগত ৫ম বেতন কমিশনের ২৭ মাসের বকেয়া নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্য সরকারী কর্মচারীদের বিভ্রান্ত করেছিলেন আর এখন ষষ্ঠ বেতন কমিশনের এরিয়ার নিয়ে সম্পূর্ন নিশ্চুপ মুখ্যমন্ত্রী৷” তিনি আরও বলেন, “বকেয়া ৪১ শতাংশ মহার্ঘ্যভাতার কি হবে? কোনও ইতিবাচক ঘোষণা নেই৷ স্বাভাবিকভাবে কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে৷”

সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, আগামী সোমবার টিফিনের সময় রাজ্যের সর্বত্র রাজ্য সরকারী দপ্তরে দপ্তরে কালো ব্যাজ পরে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হবে৷

প্রসঙ্গত,পুজোর আগে সরকারি কর্মচারীদের জন্য এদিন বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ন্যূনতম বেসিক পে-র অঙ্ক বৃদ্ধি করা হয়। বেসিক পে বেড়ে দাঁড়াল ১৭০০০ টাকা। আগে এই বেসিক পে ছিল সাত হাজার টাকা। গ্র্যাচুইটির অঙ্ক ছয় লক্ষ থেকে বেড়ে ১০ লক্ষ টাকা হয়েছে। শুক্রবার নেতাজি ইনডোরে রাজ্য সরকারি কর্মচারীদের এক অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন তিনি। সঙ্গে জানান, আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো। এমন ঘোষণাও রাজ্যের একাংশ কর্মচারীদের মন জয় করতে পারল না বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *