Breaking News
Home / হেড লাইন্স (page 315)

হেড লাইন্স

আজ দিল্লির রামলীলা ময়দানের জনসভা থেকে রাহুলকে তুলে ধরতে মরিয়া কংগ্রেস নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদন:   মোদী সরকারের বিরুদ্ধে আজ দিল্লির রামলীলা ময়দানে জনসভা করছে কংগ্রেস। এই সভায় দেশের বিভিন্ন অঞ্চলের কংগ্রেস নেতারা উপস্থিত থাকবেন। জানা গিয়েছে, সভার মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাহুল গাঁধী। দেশের আর্থিক সমস্যা, বেকারত্ব বৃদ্ধি, কৃষকদের সমস্যা সহ একাধিক বিষয়ে মোদী সরকারের বিরুদ্ধে এই সভা।  কংগ্রেস সূত্রে খবর, …

আরও পড়ুন »

এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে চারটি কর্মসূচি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নীল রায়। এনআরসি (NRC) ও নাগরিক সংশোধনী বিল বা ক্যাবের (CAB) বিরুদ্ধে লাগাতার চারটি কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দিঘা থেকে রওনা হওয়ার আগে দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। তবে সন্ধ্যায় তৃণমূল সূত্রে জানানো হয়, বিজেপি (BJP) বিরোধী এই কর্মসূচিতে কিছু রদবদল করা হয়েছে। সেই রদবদলের …

আরও পড়ুন »

‘বিজেপি বাংলার পাপ’, মমতা কি শ্যামাপ্রসাদকে অপমান করলেন? রণংদেহি সঙ্ঘ-বিজেপি

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার দীঘাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি সম্পর্কে এমন একটি মন্তব্য করেছেন যা একটি বিতর্কের জন্ম তো দিয়েছেই একই সঙ্গে তুলেছে সমালোচনার ঝড়। কী বলেছেন মমতা? সিএবি নিয়ে বলতে গিয়ে মমতা এদিন বলেন, বিজেপি হল বাংলার পাপ এবং ভারতবর্ষের অভিশাপ। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে …

আরও পড়ুন »

পূর্ব মেদিনীপুরে আক্রান্ত সায়ন্তন বসু, কনভয়ে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

ওয়েব ডেস্ক: বিজেপি নেতা সায়ন্তন বসুর গাড়িতে হামলা, ধুন্ধুমার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। ঘটনায় সায়ন্তন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সায়ন্তন বসুর পাশাপাশি বিজেপির আরও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় এদিন, অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এদিকে শুক্রবারের এই …

আরও পড়ুন »

নাগরিকত্ব সংশোধনী আইনের বৈধতাকে চ্যালেঞ্জ, এবার সুপ্রিম কোর্টে কংগ্রেস-তৃণমুল

ওয়েব ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হল কংগ্রেস ও তৃণমূল। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (Indian Union Muslim League)। বৃহস্পতিবার রাতে সিএবি-তে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তৃণমূল ও কংগ্রেসও আদালতে গেল। কেন্দ্রীয় সরকারের আনা নাগরিকত্বের নতুন আইন সংবিধানের …

আরও পড়ুন »

দেশের সমস্যা থেকে নজর ঘোরাতেই নাগরিক সংশোধনী বিল আনা হয়েছে, দাবি অধীরের

সূর্য সরকার। নাগরিকত্ব সংশোধনী বিল ‘নজর ঘোরানোর আইন’। এমনটাই দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Chowdhry)। বৃহস্পতিবার রাতেই নাগরিকত্ব সংশোধনী বিলে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যার জেরেই আইনে পরিণত হয়েছে বিলটি। জারি হতে চলেছে নির্দেশিকাও। সেই জায়গায় দাঁড়িয়ে এই বিলকে ভারতের মূল সমস্যা থেকে ‘নজর ঘোরানোর …

আরও পড়ুন »

বিজেপির বিরুদ্ধে ১৬ জন অ-বিজেপি মুখ্যমন্ত্রীকে জোট বাঁধতে বললেন প্রশান্ত কিশোর

নীল রায়। দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে এনআরসি ও নাগরিক সংশোধনী বিল ইস্যুতে সরাসরি বিজেপিকে আক্রমনের পথে হাঁটলেন প্রশান্ত কিশোর।শুক্রবার সকালে টুইটারে প্রশান্ত কিশোর লেখেন, “সংসদে ওদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিচার বিভাগকে ছাড়িয়ে এখন ভারতের আত্মাকে বাঁচানোর কাজটি অবিজেপি-র ১৬ জন মুখ্যমন্ত্রীর উপরেই রয়েছে। কারণ, এই রাজ্যগুলিকেও এই আইন কার্যকর করতে হবে। …

আরও পড়ুন »

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ব্রিটেনে পুনরায় সরকার গড়ছে বরিস জনসন

নিজস্ব প্রতিবেদন:   শুক্রবার সকাল থেকেই ব্রিটেনের নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। শুরুতেই প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি ২৫০ আসনে জয় লাভ করেছে। অন্যদিকে বিরোধী লেবার পার্টিও ১৮৩ আসনে জয়ী হয়েছে। বৃহস্পতিবার এক্সিট পোলের রায়ে বলা হয়, ৬৫০ আসনের মধ্যে সহজেই বরিস জনসনের পার্টি ৩৬৮ আসনে জিতবেন এবং লেবার পার্টি …

আরও পড়ুন »

বাংলাদেশের পতাকার সঙ্গে মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীর ছবি দিয়ে হোডিং ! জোর বিতর্কে তৃণমূল

নীল রায়। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterji) বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের একটি কর্মসূচিকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। আগামী শনিবার ১৪ ডিসেম্বর বেহালা পশ্চিম বিধানসভার অন্তর্গত ১৩২ নম্বর ওয়ার্ডের পর্ণশ্রী পল্লীর মাঠে ‘খেলনা উৎসবে’র আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান ঘিরে গোটা বেহালা এলাকাজুড়ে বড় বড় হোর্ডিং দেওয়া হয়েছে। ‌ আর সেই …

আরও পড়ুন »

এয়ার ইন্ডিয়াকে বাঁচাতে, ১০০ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার

নিজস্ব প্রতিবেদন:   এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রি করবে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার লোকসভায় বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিংহ পুরী এই কথা জানান। তিনি বলেন, নতুন সরকার আসার পর এয়ার ইন্ডিয়া স্পেসিফিক অল্টারনেটিভ মেকানিজম (AISAM) পুনরায় গঠন করা হয়েছে। সেই মোতাবেক এআইএসএএম-কে সম্পূর্ণরূপে পুননির্মানের জন্য অনুমোদিত করা হয়েছে।  মোদী সরকার গত …

আরও পড়ুন »

উত্তর-পূর্বে আন্দোলন জারি, নাগরিকত্ব সংশোধনী বিলে সই করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে চতুর্থ দিনেও অসম, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল ও মেঘালযয়ে আন্দোলন জারি রয়েছে। অসম ও ত্রিপুরায় আন্দোলনের প্রভাব বেশি রয়েছে। অসমের রাজধানী গুয়াহাটিতে আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালায়। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। অনির্দিষ্টকালের জন্য অসমের বিভিন্ন জায়গায় কারফিউ জারি করেছে পুলিশ। কিন্তু রাজধানী গুয়াহাটিতে …

আরও পড়ুন »

নতুন পাসপোর্টে পদ্ম চিহ্ন, বিরোধীদের নিশানায় বিজেপি

নিজস্ব প্রতিবেদন: নতুন পাসপোর্টে পদ্ম চিহ্ন ব্যবহার নিয়ে বৃহস্পতিবার ব্যাখ্যা দিলেন বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার বলেন, “সুরক্ষা ব্যবস্থা মজবুত করার জন্যই পদ্ম চিহ্ন ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার (ICOA) নির্দেশে এটি চালু করা হয়েছে। এ বার থেকে পদ্ম ছাড়াও দেশের বিভিন্ন ধরনের প্রতীক পাসপোর্টে ব্যবহার করা …

আরও পড়ুন »

গত ৩ বছরে মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ, খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধি নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদন: নভেম্বরে খুচরো বিক্রির মুদ্রাস্ফীতির হার ৫.৫৪ শতাংশে পৌঁছে গিয়েছে। যা গত ৩ বছরে সর্বোচ্চ। এর আগে ২০১৬ সালের জুলাইতে ৬.০৭ শতাংশ ছিল। চলতি বছরের অক্টোবরে মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৬২ শতাংশ। অর্থাৎ গত দু’মাসে আরবিআইয়ের মাঝারি মেয়াদীর (৪%) লক্ষ্য ছাড়িয়েছে। মুদ্রানীতি পর্যালোচনায় সুদের হার নির্ধারণের সময় আরবিআই খুচরো মুদ্রাস্ফীতির …

আরও পড়ুন »

নাগরিক সংশোধনী বিলের বিরুদ্ধে কবিতা লিখলেন শঙ্খ ঘোষ

নীল রায়। নাগরিক সংশোধনী বিল বা ‘ক্যাবে’র বিরুদ্ধে সরব হলেন কবি শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। বৃহস্পতিবার রাতে কবিতাটি প্রথমবার জনসমক্ষে আসে। শারীরিক অসুস্থতার কারণে অশীতিপর কবি খুব বেশি প্রকাশ্যে আসেন না। কিন্তু সামাজিক বা রাজনৈতিকভাবে নাড়া দেওয়ার মতো কোনও ঘটনা ঘটলে বারবার গর্জে ওঠে তাঁর কলম। ক্যাবের ক্ষেত্রেও তার অন্যথা …

আরও পড়ুন »

রাজভবনের চিঠি সংবাদমাধ্যমে ফাঁস ! স্পিকারের কড়া চিঠি রাজ্যপালকে

সূর্য সরকার। রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) কড়া জবাব বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee)। মঙ্গলবারেই রাজ্যপালের চিঠির জবাবেই পাল্টা চিঠি পাঠালেন তিনি। সূত্রের খবর, কড়া এই পত্রাঘাতে তিনি লিখেছেন, ‘চিঠি আমার কাছে আসার আগেই তা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। এটা কাম্য নয়। তাছাড়া আপনার চিঠি পাওয়ার আগেই অধিবেশন বন্ধ হয়ে …

আরও পড়ুন »

অযোধ্যায় রামমন্দির নির্মাণের রায় বহাল, পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ওয়েব ডেস্ক: অযোধ্যা মামলায় রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই রায়ের পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে জমা পড়ে বিভিন্ন সংগঠনের ১৮টি আর্জি। তার পরিপ্রেক্ষিতেই শুনানিতে রাজি হয়েছিল আদালত। বন্ধ ঘরে এদিন শুনানি চলে প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন …

আরও পড়ুন »