নিজস্ব প্রতিবেদন:
নভেম্বরে খুচরো বিক্রির মুদ্রাস্ফীতির হার ৫.৫৪ শতাংশে পৌঁছে গিয়েছে। যা গত ৩ বছরে সর্বোচ্চ। এর আগে ২০১৬ সালের জুলাইতে ৬.০৭ শতাংশ ছিল। চলতি বছরের অক্টোবরে মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৬২ শতাংশ। অর্থাৎ গত দু’মাসে আরবিআইয়ের মাঝারি মেয়াদীর (৪%) লক্ষ্য ছাড়িয়েছে।
মুদ্রানীতি পর্যালোচনায় সুদের হার নির্ধারণের সময় আরবিআই খুচরো মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে। এই হার টানা চার মাসে ঊর্ধ্বমুখী ছিল। বৃহস্পতিবার পরিসংখ্যান অফিস একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধি খুচরো মুদ্রাস্ফীতিকে বেশি প্রভাবিত করে। নভেম্বরে খাদ্য সামগ্রীর দাম ১০.০১ শতাংশ ঊর্ধ্বমুখী ছিল। যা অক্টোবরে ৭.৮৯ শতাংশ ছিল।
এছাড়া পরিসংখ্যান বিভাগ চলতি বছরে শিল্প উৎপাদনের হার প্রকাশ করেছে। যা গত তিন মাসে হ্রাস পেয়েছে। সেপ্টেম্বরে উৎপাদন সূচক ৪.৩ শতাংশে পৌঁছেছে। যা আগস্টের থেকে ১.১ শতাংশ কম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news