সূর্য সরকার।
নাগরিকত্ব সংশোধনী বিল ‘নজর ঘোরানোর আইন’। এমনটাই দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Chowdhry)। বৃহস্পতিবার রাতেই নাগরিকত্ব সংশোধনী বিলে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যার জেরেই আইনে পরিণত হয়েছে বিলটি। জারি হতে চলেছে নির্দেশিকাও। সেই জায়গায় দাঁড়িয়ে এই বিলকে ভারতের মূল সমস্যা থেকে ‘নজর ঘোরানোর আইন’ বলে অভিহিত করেছেন অধীর।
এক ভিডিও বার্তায় বহরমপুরের সাংসদ বলেছেন, “এই বিল এই সরকারের একটা নতুন উদ্ভাবন। মূল লক্ষ্যই ভারতবর্ষের আসল সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়া। ভারতের অর্থনীতি ভেঙে পড়েছে শিল্প হচ্ছে না বেকারত্ব বাড়ছে এই সবথেকে নজর ঘোরাতেই এই আইন তৈরি হয়েছে। ” তাই এই বিলকে কড়া ভাষায় সমালোচনা করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news