Breaking News
Home / TRENDING / এয়ার ইন্ডিয়াকে বাঁচাতে, ১০০ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার

এয়ার ইন্ডিয়াকে বাঁচাতে, ১০০ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার

নিজস্ব প্রতিবেদন:

 

এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রি করবে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার লোকসভায় বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিংহ পুরী এই কথা জানান। তিনি বলেন, নতুন সরকার আসার পর এয়ার ইন্ডিয়া স্পেসিফিক অল্টারনেটিভ মেকানিজম (AISAM) পুনরায় গঠন করা হয়েছে। সেই মোতাবেক এআইএসএএম-কে সম্পূর্ণরূপে পুননির্মানের জন্য অনুমোদিত করা হয়েছে। 

মোদী সরকার গত বছর এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বিক্রি করার কথা জানিয়েছিল। কিন্তু এই শর্তে কেউ শেয়ার কিনতে এগিয়ে আসেননি। ফলে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সমস্ত বিষয় খতিয়ে দেখে, এয়ার ইন্ডিয়ার শেয়ারের উপর কিছু পরিবর্তন আনেন সরকার। আর্থিক লোকসানের দিক থেকে কোম্পানিকে বাঁচাতে ১০০ শতাংশ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের যুক্তি, এয়ার ইন্ডিয়া দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটে ভুগছে। গত বছর যা চরমে পৌঁছয়। সরকার পরিষেবার মান উন্নত করলেও আর্থিক ঘাটতি মেটানো সম্ভব হয়নি। এই অবস্থায় কোম্পানি বন্ধ হয়ে গেলে কর্মচারীরা বেকার হয়ে পড়বেন। তাঁদের কথা ভেবে এই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটে ভুগছে এয়ার ইন্ডিয়া। ২০১৮-১৯ বর্ষে আর্থিক ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৮৫৫৬.৩৫ কোটি টাকা। বর্তমানে বিমান সংস্থাটির বাজারে ঋণের পরিমাণ ৫০,০০০ কোটি টাকা। এই কারণে কোম্পানিটিকে বাঁচানোর জন্য সরকার এয়ার ইন্ডিয়া বিক্রি করতে চায়। আগামী বছরের মার্চের মধ্যে এই বিক্রি প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *