নিজস্ব প্রতিবেদন:
নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে চতুর্থ দিনেও অসম, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল ও মেঘালযয়ে আন্দোলন জারি রয়েছে। অসম ও ত্রিপুরায় আন্দোলনের প্রভাব বেশি রয়েছে। অসমের রাজধানী গুয়াহাটিতে আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালায়। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।


অনির্দিষ্টকালের জন্য অসমের বিভিন্ন জায়গায় কারফিউ জারি করেছে পুলিশ। কিন্তু রাজধানী গুয়াহাটিতে কারফিউ ভেঙে আন্দোলন বজায় রাখে বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বাড়ির সামনে ও বিজেপি বিধায়কের বাড়ি পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা। এরইমধ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নাগরিকত্ব সংশোধনী বিলে সই করে দিয়েছেন। ফলে এই বিলটি আইনে পরিণত হয়েছে।

ত্রিপুরাতেও আন্দোলনের একই অবস্থা। রাস্তা, রেল পরিষেবা ব্যাহত। গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন বিক্ষোভকারী। এখানকার আদিবাসী সংগঠন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছেন। মঙ্গলবার ধলাই জেলার একটি বাজারের দোকান ঘর পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে বিশাল সেনাবাহিনী নামিয়েছে সরকার।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news