নিজস্ব প্রতিবেদন:
শুক্রবার সকাল থেকেই ব্রিটেনের নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। শুরুতেই প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি ২৫০ আসনে জয় লাভ করেছে। অন্যদিকে বিরোধী লেবার পার্টিও ১৮৩ আসনে জয়ী হয়েছে। বৃহস্পতিবার এক্সিট পোলের রায়ে বলা হয়, ৬৫০ আসনের মধ্যে সহজেই বরিস জনসনের পার্টি ৩৬৮ আসনে জিতবেন এবং লেবার পার্টি ১৯১ আসনে জিতবে বলে অনুমান করা হয়। এই নির্বাচনে লেবার পার্টির হয়ে নেতৃত্ব দিচ্ছেন জেরেমি করবিন।
এদিন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করে বলেন, বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রে জয়ের জন্য আমি মানুষের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। যাঁরা আমাদের প্রার্থী ছিলেন তাঁদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এদিকে লেবার পার্টির প্রেসিডেন্ট বলেন,” তাঁর দল দ্বিতীয়বারের জন্য বেক্সিস্ট এর পক্ষে গণভোটের প্রস্তাব দিয়ে ভুল করেছেন। এই ভুলের পিছনে জেরেমি করবিনের কোনও ভূমিকাই নেই। আমরা মানুষের মন বুঝতে ব্যর্থ হয়েছি।”
ভারতীয় বংশোদ্ভূত রক্ষণশীল নেতা বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, জয়লাভের পর সরকারের প্রথম কাজ হবে ব্রেক্সিট চুক্তি শেষ করা। সামনের ক্রিসমাসের আগেই এই কাজ সম্পন্ন হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news