Breaking News
Home / TRENDING / নাগরিক সংশোধনী বিলের বিরুদ্ধে কবিতা লিখলেন শঙ্খ ঘোষ

নাগরিক সংশোধনী বিলের বিরুদ্ধে কবিতা লিখলেন শঙ্খ ঘোষ

নীল রায়।

নাগরিক সংশোধনী বিল বা ‘ক্যাবে’র বিরুদ্ধে সরব হলেন কবি শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। বৃহস্পতিবার রাতে কবিতাটি প্রথমবার জনসমক্ষে আসে। শারীরিক অসুস্থতার কারণে অশীতিপর কবি খুব বেশি প্রকাশ্যে আসেন না। কিন্তু সামাজিক বা রাজনৈতিকভাবে নাড়া দেওয়ার মতো কোনও ঘটনা ঘটলে বারবার গর্জে ওঠে তাঁর কলম। ক্যাবের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। নিজের ‌ভাবনা তথা বিশ্বাসের কথা প্রাণ পেয়েছে এই কবিতায়।

‘মাটি’ নামক কবিতায় মর্মে মর্মে বুঝিয়ে দিতে চেয়েছেন নিজের অন্তরের গ্লানির কথা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তথা দেশের বিভিন্ন প্রান্তে বেড়ে ওঠা হিংসার ঘটনা যে তাঁর অন্তরকে নাড়া দিয়েছে সে কথা প্রকাশ পেয়েছে তাঁর এই মর্মস্পর্শী কবিতায়। মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে শঙ্খ ঘোষের ‘মাটি’। নাগরিক সংশোধনী বিলের বিরুদ্ধে যারা সরব হয়েছে মূলত তাদের কাছে শঙ্খ ঘোষের এই কবিতাটি হয়ে উঠেছে প্রতিবাদের অন্যতম হাতিয়ার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *