Breaking News
Home / TRENDING / এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে চারটি কর্মসূচি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে চারটি কর্মসূচি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নীল রায়।

এনআরসি (NRC) ও নাগরিক সংশোধনী বিল বা ক্যাবের (CAB) বিরুদ্ধে লাগাতার চারটি কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দিঘা থেকে রওনা হওয়ার আগে দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। তবে সন্ধ্যায় তৃণমূল সূত্রে জানানো হয়, বিজেপি (BJP) বিরোধী এই কর্মসূচিতে কিছু রদবদল করা হয়েছে। সেই রদবদলের কথা জানিয়ে দেওয়া হয় সংবাদ মাধ্যমে।

রবিবার ১৫ ডিসেম্বর রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ‘নো এনআরসি’ আন্দোলন হবে। এই কর্মসূচিতে জেলায় মিছিল করবেন দলের নেতা-কর্মীরা। সোমবার ১৬ ডিসেম্বর কলকাতায় বি আর অম্বেডকর মূর্তির পাদদেশে জমায়েত করবে তৃণমূল। দুপুর ১টায় গান্ধী মূর্তি হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বাড়ি পর্যন্ত হবে মিছিল। এই মিছিলেল নেতৃত্ব দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ১৭ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় হবে মিছিল। দুপুর একটায় সেই মিছিল যাদবপুরের ৮ বি বাসস্ট্যান্ডে শুরু হয়ে তা শেষ হবে ভবানীপুর যদুবাবুর বাজারে । বুধবার ১৮ ডিসেম্বরও হবে মিছিল। সেই মিছিল হাওড়া ময়দান থেকে শুরু হয়ে শেষ হবে ধর্মতলার ডুরিনা ক্রশিংয়ে !

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *