ওয়েব ডেস্ক:
বিজেপি নেতা সায়ন্তন বসুর গাড়িতে হামলা, ধুন্ধুমার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। ঘটনায় সায়ন্তন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সায়ন্তন বসুর পাশাপাশি বিজেপির আরও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় এদিন, অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এদিকে শুক্রবারের এই ঘটনার পর প্রতিবাদে হেঁড়িয়ায় রাস্তা অবরোধ করে বিজেপি।
জানা গিয়েছে, কাঁথি আদালতে একটি পুরনো মামালায় হাজিরা দিতে যান আজ সায়ন্তন। এরপর ভূপতিনগর থানায় যান তিনি। স্থানীয় দলীয় কর্মীদের উপর অত্যাচার চালানো শাসক দল, এমন অভিযোগ জানাতেই থানায় যান সায়ন্তন বসু। এরপর থানা থেকে বেরোনোর মুখেই কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ির ঘিরে ধরে। লাঠিসোঁটা নিয়ে হামলা হয় জানা যাচ্ছে। গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগও উঠেছে।
প্রসঙ্গত, বর্তমান ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলেন দাবি করেন বিজেপি নেতা কর্মীরা। যদিও শাসক পক্ষের মতে, সায়ন্তনের প্ররোচনাতেই সাধারণ মানুষই ক্ষিপ্ত হয়ে ঘটনা ঘটিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news