নীল রায়।
রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterji) বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের একটি কর্মসূচিকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। আগামী শনিবার ১৪ ডিসেম্বর বেহালা পশ্চিম বিধানসভার অন্তর্গত ১৩২ নম্বর ওয়ার্ডের পর্ণশ্রী পল্লীর মাঠে ‘খেলনা উৎসবে’র আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান ঘিরে গোটা বেহালা এলাকাজুড়ে বড় বড় হোর্ডিং দেওয়া হয়েছে। আর সেই হোডিং ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার রাতে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra) ওই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে অভিযোগ করেন, তাতে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের পতাকা। ওই হোডিংয়ে স্থানীয় বিধায়ক তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবিও দেওয়া হয়েছে।

সঙ্গে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ কে বাংলাদেশ করার মানসিকতা নিয়ে আমাদের অতি-শিক্ষিত পশ্চিমবঙ্গের শিক্ষা-মন্ত্রী’র আয়োজিত একটি অনুষ্ঠানের পোস্টারে লক্ষ্য করা গেল ছোট্ট শিশুদের বাংলাদেশের জাতীয় পতাকা ????????…!!! এই জন্যই হয়তো বাংলায় বিশেষ করে Citizenship (Amendement) Bill প্রয়োজন ছিল !!!”https://t.co/UBnyuxRLF9“। এ প্রসঙ্গে ওই এলাকার তৃণমূল কাউন্সিলর সঞ্চিত মিত্র বলেন, “আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” সূত্রের খবর, অনুষ্ঠানের হোডিংগুলি লাগানো হয়েছে কোনও বেসরকারি সংস্থাকে দিয়ে। এবং তা করা হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম জনসংযোগ কার্যালয়ের অফিস থেকে।
কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যের শিক্ষামন্ত্রী ও একজন নির্বাচিত সাংসদের ছবি দিয়ে কিভাবে ওই হোডিংগুলিতে বাংলাদেশের পতাকা ব্যবহার করা যায় ? বিষয়টি প্রকাশ্যে নিয়ে এসেছে বিজেপি। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গকে বাংলাদেশে তৈরির ছক করছে বাংলার শাসক দল। এলাকার বিধায়ক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে হোডিংগুলি মারফৎ সেই নীল-নকশা প্রকাশ্যে এসে গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news