ওয়েব ডেস্ক:
নাগরিকত্ব সংশোধনী আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হল কংগ্রেস ও তৃণমূল। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (Indian Union Muslim League)। বৃহস্পতিবার রাতে সিএবি-তে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তৃণমূল ও কংগ্রেসও আদালতে গেল।
কেন্দ্রীয় সরকারের আনা নাগরিকত্বের নতুন আইন সংবিধানের মৌলিক অধিকারকে খর্ব করছে, এই অভিযোগে এনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র শীর্ষ আদালতে একটি মামলা করেছেন। একই অভিযোগে পিটিশন দায়ের করেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশও।
এদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে চরম বিক্ষোভ চলছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। বিশেষ করে অসম এবং ত্রিপুরায়। অসমে নামানো হয়েছে আধা সেনা। বন্ধ ইন্টারনেট পরিষেবা। বাজারহাট, স্কুল-কলেজও বন্ধ। ট্রেন চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত। উত্তর-পূর্ব ভারতের বিক্ষোভের আঁচ পড়ছে প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কেও। সফর বাতিল হয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের। ভারত সফরে আসতে পারছেন না বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news