সূর্য সরকার।
রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) কড়া জবাব বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee)। মঙ্গলবারেই রাজ্যপালের চিঠির জবাবেই পাল্টা চিঠি পাঠালেন তিনি। সূত্রের খবর, কড়া এই পত্রাঘাতে তিনি লিখেছেন, ‘চিঠি আমার কাছে আসার আগেই তা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। এটা কাম্য নয়। তাছাড়া আপনার চিঠি পাওয়ার আগেই অধিবেশন বন্ধ হয়ে গিয়েছিল।’ রাজ্যপাল জাগদীপ ধনখড়কে পাঠানো চিঠিতে এমনই কড়া ভাষায় জবাব দিলেন অধ্যক্ষ।
মঙ্গলবার, রাজভবনের তরফে অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়ে বলা হয়েছিল তপশিলি জাতি ও উপজাতি কমিশন সংক্রান্ত বিল নিয়ে রাজভবন এবং বিধানসভার মধ্যে চিঠি চালাচালি হয়েছে, কি কারনে রাজ্যপাল বিল পেশের অনুমোদন দিচ্ছেন না তা সমস্ত নথিসহ সদনে প্রকাশ করুন অধ্যক্ষ। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, চিঠি বিধানসভার অধ্যক্ষের হাতে পৌঁছানোর আগেই তা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ্যে চলে আসে কীভাবে? সেই নিয়ে তৈরি হয়েছিল নতুন বিতর্ক। পাল্টা রাজভবন বিবৃতি দিয়ে জানিয়েছিল চিঠি অধ্যক্ষের কাছে পাঠানোর অনেক পরেই সংবাদমাধ্যমকে জানানো হয়েছে।
রাজ্যপালের এই বক্তব্যকে ‘অভূতপূর্ব’ বলে মন্তব্য করেছেন স্পিকার। পাশাপাশি চিঠিতে অধ্যক্ষ এও উল্লেখ করেছেন যে এসসি/এসটি কমিশন সংক্রান্ত বিল পেশের অনুমোদনের ক্ষেত্রে রাজ্যপাল স্বাক্ষর না করায়, তা নিয়ে বিধায়কদের মধ্যে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news