Breaking News
Home / TRENDING / অযোধ্যায় রামমন্দির নির্মাণের রায় বহাল, পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

অযোধ্যায় রামমন্দির নির্মাণের রায় বহাল, পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ওয়েব ডেস্ক:

অযোধ্যা মামলায় রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই রায়ের পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে জমা পড়ে বিভিন্ন সংগঠনের ১৮টি আর্জি। তার পরিপ্রেক্ষিতেই শুনানিতে রাজি হয়েছিল আদালত।

বন্ধ ঘরে এদিন শুনানি চলে প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চে। মুসলিমপক্ষের আবেদনকারীরা জানায়, শান্তিভঙ্গ করতে চায় না তারা। কিন্তু উপযুক্ত বিচার শান্তি প্রতিষ্ঠায় অনুকূল ভূমিকা পালন করে। বিচার পেতেই তারা আবেদন করেছে।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়, অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমির বন্দোবস্ত করে দিতে হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে।

যদিও হিন্দু ও মুসলিম দু’পক্ষই ওই রায় পুনর্বিবেচনার আবেদন জানায়। হিন্দু মহাসভা দাবি করে, অযোধ্যার বাইরে মসজিদের জন্য জমির ব্যবস্থা হোক। অন্যদিকে মুসলিম পক্ষের দাবি, বেআইনিভাবে ভাঙা হয়েছে বাবরি মসজিদ, সেই জমিতে মন্দির নির্মাণের রায় সম্পূর্ণ অবৈধ।

বৃহস্পতিবার দু’পক্ষের আর্জিই খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *