Breaking News
Home / হেড লাইন্স (page 295)

হেড লাইন্স

পৌর ভোটে বিজেপির হয়ে সক্রিয় হবেন শোভন

নীল রায়। আসন্ন পৌর ভোটের আসন সংরক্ষণের তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি ওই তালিকাতেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে সরকারিভাবে। তৃণমূল কংগ্রেস যেমন পৌর ভোটের প্রস্তুতি শুরু করেছে। ধীরগতিতে হলেও, ঘুঁটি সাজানোর শুরু করেছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, বিজেপি (BJP) কেন্দ্রীয় কমিটির নেতাদের উদ্যোগে পুরভোটে সক্রিয় হতে চলেছেন কলকাতার …

আরও পড়ুন »

সিএএ-এনআরসি-র বিরুদ্ধে ৫০ জন শিল্পীর সঙ্গে তুলি হাতে প্রতিবাদ জানাবেন মমতা

সূর্য সরকার। তুলির টান দেবে প্রতিবাদের ভাষা। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং এনআরসি (NRC) নিয়ে পথে প্রতিবাদ-বিক্ষোভ- আন্দোলনের পাশাপাশি এবার প্রতিবাদ ছবিতেও। সম্ভবত প্রথম বার। পথে তুলি হাতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে অর্ধশতক শিল্পী। প্রমাণ সাইজের ৫০টি ক্যানভাসে রং-তুলিতে জীবন্ত হবে প্রতিবাদের ভাষা। আগামী ২৮ জানুয়ারি কলকাতার …

আরও পড়ুন »

পার্ক সার্কাসের অবস্থানরত বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করলেন পি. চিদম্বরম

নীল রায়। কোনওরকম রাজনৈতিক পতাকা ছাড়াই দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম (P. Chidambram) পার্কসার্কাসের গণ অবস্থানে হাজির হয়ে আন্দোলনকারীদের সাথে কথা বললেন। শুক্রবার রাতে দিল্লি থেকে কলকাতায় আসেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর পুত্র তথা যুব সংগঠনের সহ-সভাপতি রোহন মিত্রকে সঙ্গে নিয়ে সেখানে বিক্ষোভরত মহিলাদের সঙ্গে কথা বলেন চিদম্বরম। …

আরও পড়ুন »

এপ্রিল থেকেই শুরু হচ্ছে নতুন টালা ব্রিজ নির্মাণ

সূর্য সরকার। এপ্রিল মাসেই শুরু হয়ে যেতে পারে নতুন টালা ব্রিজ (Tallha Bridge) নির্মাণের পালা। আসন্ন পৌর নির্বাচন ও তার পরিপ্রেক্ষিতে আদর্শ আচরণবিধি এই সেতু নির্মাণের পথে কোনও বাধা হবে না বলেই জানা গিয়েছে। তবে পুরাতন সেতু ভাঙার কাজ কিছুটা দেরি করে শুরু হবে। সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকে এই সেতু …

আরও পড়ুন »

ব্যাঙ্কের সুদ কমানোর প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ ছাত্র পরিষদের

নীল রায়। স্টেট ব্যাংকে (SBI) সুদের হার কমানোর প্রতিবাদে রাস্তায় নামাল কংগ্রেসের (Congress) ছাত্র সংগঠন। শুক্রবার ১ নং স্ট্র্যান্ড রোডে এস বি আই -এর কলকাতার সদর দফতর ‘সমৃদ্ধি ভবন’-এর সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভে যোগ দেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। বিক্ষোভ প্রসঙ্গে ছাত্রনেতা অর্ঘ্য গণ বলেন, “দেশের অর্থনৈতিক অবস্থা …

আরও পড়ুন »

মুখ্যসচিবের দিল্লি যাত্রার ‘তথ্য ফাঁস’ তোলপাড় রাজ্য রাজনীতি

নিজস্ব সংবাদদাতা। এনপিআর নিয়ে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন রাজ্যের আমলারা ওই বৈঠকে যোগ দেবেন না। কিন্তু বৃহস্পতিবার মুখ্যসচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আমলারা দিল্লি উড়ে যাওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। মুখে না বললেও মুখ্যমন্ত্রী দিল্লির বৈঠকে প্রতিনিধি পাঠাচ্ছেন বলে অভিযোগ …

আরও পড়ুন »

শিয়রে পৌরভোট, প্রকল্পের কাজ ফেলে রাখতে নারাজ নবান্ন

সূর্য সরকার।‌ শিয়রে পৌরভোট । শুক্রবার কলকাতা পৌর নিগমের সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ পেয়েছে। তাই আর ফেলে রাখা প্রকল্প দ্রুত শেষ করতে হবে। আগামী ৩১ মার্চের মধ্যে সমস্ত উন্নয়নমূলক কাজ শেষ করতে হবে কর্পোরেশন এবং পৌরসভাগুলিকে। কলকাতা সহ সমস্ত পৌরসভাকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নবান্ন (Nabbana) সূত্রে খবর …

আরও পড়ুন »

কলকাতা পৌর নিগমের ভোটের খসড়া তালিকা প্রকাশ

সূর্য সরকার। আজ শুক্রবার কলকাতার পুরসভার আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ঘোষনা হতে চলেছে৷ দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আসন্ন কলকাতা পুরভোটে সংরক্ষণের জেরে কাটা গেল মোট ২১ জন কাউন্সিলরের ওয়ার্ড৷ যে ওয়ার্ডগুলি থেকে এই ২১ কাউন্সিলর ২০১৫ সালে নির্বাচিত হয়েছিলেন, সেই ওয়ার্ডগুলি এবার হয় মহিলা …

আরও পড়ুন »

এনপিআর নিয়ে কেন্দ্রীয় সরকারের বৈঠক বয়কট করলেন মুখ্যমন্ত্রী

নীল রায়। আজ দিল্লিতে এনপিআর (NPR) নিয়ে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। সেই বৈঠকে যোগ দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। সে কথা অবশ্য বুধবার ধর্মতলার রানী রাসমনি এভিনিউতে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এমন খবরের খুব একটা তাপ উত্তাপ নেই জাতীয় রাজনীতি কারবারীদের মধ্যে। তবে …

আরও পড়ুন »

বিশ্বভারতীরতে এসএফআইয়ের ছাত্রদের পিটিয়েছে টিএমসিপি, বিবৃতি দিয়ে জানাল এবিভিপি

নীল রায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনায় এবিভিপি নয়। বরং ওই এসএফআই নেতাদের ওপর হামলাকরীরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বিবৃতি দিয়ে জানাল তারা। বৃহস্পতিবার প্রদেশ সম্পাদক সপ্তর্ষি সরকার বিবৃতি দিয়ে দাবি করেন, “গতকাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদে (TMCP) সদস্য দ্বারা এসএফআইয়ের (SFI) কিছু সদস্যকে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে মারা হয়। এসএফআইয়ের …

আরও পড়ুন »

একঝাঁক সরকারী আধিকারিক বদল করল নবান্ন

সূর্য সরকার। রাজ্য সরকারের একগুচ্ছ আইএএস অফিসারের বদল হল। নবান্ন (Nabbana) থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, প্রায় ১২ জন আইএএসের দফতর বদল করা হয়েছে। জানা গিয়েছে এ সুব্বিয়াকে ইসিএসসির ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। অন্যদিকে, দুশ্যন্ত নারিয়ালকে বিপর্যয় মিকাবিলা দফতরের প্রধান সচিবের পাশাপাশি ট্রাইবল ডেভেলপমেন্টের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। রাজেশ কুমার …

আরও পড়ুন »

মোদী-দিদির ‘রাজভবন ডায়লগে’ই সিবিআইয়ে রদবদল, কটাক্ষ অধীরের

নীল রায়। রাজভবন ডায়লগের পরেই সিবিআইয়ে রদবদল হয়েছে। এভাবেই মোদী-মমতা বৈঠকের পর সিবিআইয়ে রদবদলের ঘটনাকে ব্যাখ্যা করলেন কংগ্রেসের (Congress) লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhry)। বৃহস্পতিবার হাওড়ার কান্ট্রি ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি। অধীর চৌধুরী বলেন, “দিল্লিতে রাইসিনা ডায়লগ হচ্ছে। আর এখানে রাজভবন ডায়লগ। এখানে রাজভবন ডায়লগ হল, …

আরও পড়ুন »

বিশ্বভারতীর ছাত্রদের ওপর হামলাকরীদের শাস্তি চাইলেন সোমেন মিত্র

নীল রায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলার ঘটনায় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপিকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে তিনি আক্রান্ত ছাত্র পক্ষ নিয়ে আক্রমণ করেন গেরুয়া শিবিরকে। তিনি বলেন “বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হোস্টেলের ভিতরে ঢুকে ছাত্র ছাত্রীদের উপর ঘৃণ্য আক্রমণ চালিয়েছে বিজেপি’র ছাত্র সংগঠন …

আরও পড়ুন »

মুখ বদল নয়, তিন বছরের জন্য ফের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

সূর্য সরকার। না, মুখ বদল ঘটল না। বঙ্গ বিজেপির সভাপতি পদে আগামী তিন বছরের জন্য সভাপতি ফদে রয়ে গেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার ছিল রাজ্য বিজেপির সভাপতি পদের নির্বাচন। কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে জল্পনাও ছড়িয়েছিল, ‘কুকথা’ থেকে ‘মার দেওয়া’ তথা ‘গুলি চালনা’র মত কথা বলে দলের শীর্ষ নেতৃত্বের বিরাগভাজন হয়েছিলেন …

আরও পড়ুন »

বিজেপির মুখপাত্র বলে রাজ্যপালকে সরকার ভাঙার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

নীল রায় : রাজ্যপালকে উদ্দেশ্য করে গান গিয়েছিলেন মুখ্যমন্ত্রী! “তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত।” এবার অবশ্য গান গাইলেন না তিনি। সরাসরি নাম না করে তাঁকে চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় ধর্মতলার রানী রাসমণি এভিনিউয়ের তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চে ঝাঁঝালো বক্তৃতায় আক্রমণ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়কে। মুখ্যমন্ত্রী …

আরও পড়ুন »

দিলীপ ঘোষ মানুষটা ভাল, জুড়ি মেলা ভার, কথা বললেই টিআরপি

দেবক বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষ মানুষটা ভাল… বক্তা এই শহরেরই একজন নামী আইনজীবীর। যিনি ঠোঁট কাটা রাজনৈতিক ভাষ্যের জন্য জনপ্রিয়। যে ক্যাটাগরির মানুষ এখন রাজনীতিতে বেশি সক্রিয় তাদের জন্য দিলীপদার জুড়ি মেলা ভার… বক্তা বিজেপির একজন অতি সাধারণ কর্মী। যাঁর একটা ছোটখাটো ব্যবসা আছে। নিজের এলাকায় সামান্য পরিচিতি ছাড়া যাঁকে আর …

আরও পড়ুন »