নীল রায়।
আসন্ন পৌর ভোটের আসন সংরক্ষণের তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি ওই তালিকাতেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে সরকারিভাবে। তৃণমূল কংগ্রেস যেমন পৌর ভোটের প্রস্তুতি শুরু করেছে। ধীরগতিতে হলেও, ঘুঁটি সাজানোর শুরু করেছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, বিজেপি (BJP) কেন্দ্রীয় কমিটির নেতাদের উদ্যোগে পুরভোটে সক্রিয় হতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Shovan Chatterji)।
বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নিয়ে দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় করার সবরকম চেষ্টা হবে। দীর্ঘ ছাড়াছাড়ির পর হঠাৎ দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে শোভনের নাম উঠে আসায় স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কলকাতা পৌর ভোটের বিজেপি বেশ দুর্বল জায়গা রয়েছে তা এক বাক্যে স্বীকার করছেন দিলীপ ঘনিষ্ঠরা। তাই স্বাভাবিকভাবেই শোভনের মত কলকাতার পৌর রাজনীতিতে দক্ষ একজনকে প্রয়োজন বিজেপির। তাই আবারও বেহালা পূর্বের বিধায়ককে সক্রিয় করা চেষ্টা শুরু হয়েছে গেরুয়া শিবির থেকে। লোকসভা ভোটের নিরীখে ৫৩টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। তবে তাদের সাংগঠনিক শক্তি সেভাবে নেই বললেই চলে। তাই কলকাতার রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়ের মতো একজন দক্ষ রাজনীতিকের ওপরই ভরসা করতে চাইছে গেরুয়া শিবির।
গত বছর ১৪ আগস্ট দিল্লি থেকে বিজেপিতে যোগদান শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী। যোগদানের সময়ে অভিনেত্রী দেবশ্রী রায়ের বিজেপির সদর দপ্তরের উপস্থিতি নিয়ে শোভন-বৈশাখী বিরাগভাজন হয়। চেষ্টা করেও বিজেপিতে ঢুকতে পারেননি দেবশ্রী। ততদিনে শোভন বৈশাখী সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছিল গেরুয়া শিবিরের। মাঝে কালীঘাটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) থেকে ভাইফোঁটা নিয়ে আসার পর শোভন-বৈশাখীর তৃণমূলে (TMC) ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। সম্প্রতি বিজেপির এক নেতা শোভনের গোলপার্কের বাড়িতে গিয়ে বৈঠক করে এসেছেন বলে সূত্রের খবর। অনুপস্থিতি সত্ত্বেও রাজ্য বিজেপির একাধিক কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল কলকাতা প্রাক্তন মেয়রকে। কিন্তু কোনও কর্মসূচিতে তিনি যাননি।
তবে বিজেপি শিবিরের এমন আন্তরিকতায় মন গলেছে শোভনের, এমনটাই সূত্রের খবর। সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশের পরে ময়দানে নামবেন শোভন, এমনটাই বিজেপি সূত্রে খবর। শোভন-বৈশাখীকে আবারও বিজেপিতে সক্রিয় করতে যিনি সবচেয়ে বেশি উদ্যোগী হয়েছেন, তিনি কেন্দ্রীয় বিজেপির নেতা অরবিন্দ মেনন (Arvind Menon)। সম্প্রতি তিনি জানিয়েছিলেন, ঠিক সময় সক্রিয় হবেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর কথা মতোই পৌর ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই গেরুয়া ঝান্ডা হাতে রাজনীতির ময়দানে নামবেন একদা দিদির ঘনিষ্ঠ কানন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news