সূর্য সরকার।
না, মুখ বদল ঘটল না। বঙ্গ বিজেপির সভাপতি পদে আগামী তিন বছরের জন্য সভাপতি ফদে রয়ে গেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার ছিল রাজ্য বিজেপির সভাপতি পদের নির্বাচন। কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে জল্পনাও ছড়িয়েছিল, ‘কুকথা’ থেকে ‘মার দেওয়া’ তথা ‘গুলি চালনা’র মত কথা বলে দলের শীর্ষ নেতৃত্বের বিরাগভাজন হয়েছিলেন দিলীপ। তাঁর নেতৃত্বে ক্ষোভ ছড়িয়েছিল বঙ্গ বিজেপিরও একাংশে। তাই হয়ত মুখ বদল ঘটবে, এমনটাই আশা করা গিয়েছিল। কিন্তু এদিন দেখা গেল দিলীপ ভিন্ন কেউ রাজ্য বিজেপির সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেয়নি। তাতেই পরিষ্কার হয়ে যায় দিলীপই ফিরতে চলেছেন সভাপতি পদে।

দ্বিতীয়বারের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভাপতি হয়েই বিস্ফোরক দিলীপ বললেন, “আইন না মানলে আইনভঙ্গকারীকে গুলি চালিয়ে শায়েস্তা করার জন্যই থাকে পুলিশের বন্দুক। সরকারি সম্পত্তি বা মানুষের সম্পত্তি যারা নষ্ট করে, ধ্বংস করে তাদের কেন মাফ করা হবে!” শুধু তাই নয় দলে যারা এই মন্তব্যের বিরোধিতা করছেন, তাদের টুইট সর্বস্ব নেতা বলে কটাক্ষ করে বিজেপি সভাপতি বললেন, “দলের সব বিষয়ে সকলে একমত হবেন, তা আমি মনে করি না। আবার বিজেপি কারওর কণ্ঠরোধও করে না। বক্তব্য রাখার স্বাধীনতাও রয়েছে। কিন্তু আমি আমার বক্তব্য থেকে সরছি না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news