Breaking News
Home / TRENDING / শিয়রে পৌরভোট, প্রকল্পের কাজ ফেলে রাখতে নারাজ নবান্ন

শিয়রে পৌরভোট, প্রকল্পের কাজ ফেলে রাখতে নারাজ নবান্ন

সূর্য সরকার।‌

শিয়রে পৌরভোট । শুক্রবার কলকাতা পৌর নিগমের সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ পেয়েছে। তাই আর ফেলে রাখা প্রকল্প দ্রুত শেষ করতে হবে। আগামী ৩১ মার্চের মধ্যে সমস্ত উন্নয়নমূলক কাজ শেষ করতে হবে কর্পোরেশন এবং পৌরসভাগুলিকে। কলকাতা সহ সমস্ত পৌরসভাকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নবান্ন (Nabbana) সূত্রে খবর মিলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কলকাতা পৌর নিগমের (Kolkata Municipal Corporation) নির্বাচন।

এর পরেই মে মাসে অন্যান্য পৌরসভা গুলো নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগেই তাই উন্নয়নমূলক কাজগুলো শেষ করতে চাইছে রাজ্য সরকার। রাজ্যের অর্থ দপ্তর পৌরসভার উন্নয়নমূলক কাজের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল। যার মধ্যে ৬ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা ধাপে ধাপে দিয়ে দেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর। পানীয় জল, আবাস যোজনা সহ বেশ কিছু প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এগুলির কাজ দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাচক্রে, এদিন প্রকাশ পেয়েছে বিধাননগর পৌর নিগমের সংরক্ষণের খসড়া তালিকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *