Breaking News
Home / TRENDING / বিজেপির মুখপাত্র বলে রাজ্যপালকে সরকার ভাঙার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

বিজেপির মুখপাত্র বলে রাজ্যপালকে সরকার ভাঙার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

নীল রায় :

রাজ্যপালকে উদ্দেশ্য করে গান গিয়েছিলেন মুখ্যমন্ত্রী! “তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত।” এবার অবশ্য গান গাইলেন না তিনি। সরাসরি নাম না করে তাঁকে চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় ধর্মতলার রানী রাসমণি এভিনিউয়ের তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চে ঝাঁঝালো বক্তৃতায় আক্রমণ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়কে। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্যে একজন বিজেপির মুখপাত্র আছেন। চাইলে তিনি আমার সরকার ভেঙে দিতে পারেন। তা সত্ত্বেও আমি বলব আমি এনআরসি মানবো না আমি ক্যা মানব না। আমি এনপিআর করতে দেব না।” যদিও আমার ঘটনার সময় একবারের জন্যেও রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) নাম মুখে মুখ্যমন্ত্রী। ‌

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা ইস্যুতে সংঘাত হয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেই সংঘাতের পরিবেশ যে আগামী দিনেও রাজ্য রাজনীতির আলোচ্য বিষয় হয়ে থাকবে, তা বোঝা গিয়েছে এদিন মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারিতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *