নীল রায়।
কোনওরকম রাজনৈতিক পতাকা ছাড়াই দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম (P. Chidambram) পার্কসার্কাসের গণ অবস্থানে হাজির হয়ে আন্দোলনকারীদের সাথে কথা বললেন। শুক্রবার রাতে দিল্লি থেকে কলকাতায় আসেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর পুত্র তথা যুব সংগঠনের সহ-সভাপতি রোহন মিত্রকে সঙ্গে নিয়ে সেখানে বিক্ষোভরত মহিলাদের সঙ্গে কথা বলেন চিদম্বরম। পরে তিনি বলেন, “কোনো রাজনৈতিক কারণে নয়, মানবিকতার কারণেই কোলকাতা বিমানবন্দরে নামার পর এই পথ দিয়ে যাওয়ার সময়, দায়বদ্ধতা থেকেই এই গণ অবস্থানে এসেছি।”
চিদম্বরম বলেছেন, “কালা কানুন সিএএ+র বিরুদ্ধে এই লড়াই -এ আন্দোলনকারীদের পাশে কংগ্রেস আছে।” একদিনের ঝটিকা সফরে কলকাতায় এসেছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। শনিবার বিধান ভবনে নাগরিক সংশোধনী আইন সংক্রান্ত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news