Breaking News
Home / TRENDING / সিএএ-এনআরসি-র বিরুদ্ধে ৫০ জন শিল্পীর সঙ্গে তুলি হাতে প্রতিবাদ জানাবেন মমতা

সিএএ-এনআরসি-র বিরুদ্ধে ৫০ জন শিল্পীর সঙ্গে তুলি হাতে প্রতিবাদ জানাবেন মমতা

সূর্য সরকার।

তুলির টান দেবে প্রতিবাদের ভাষা। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং এনআরসি (NRC) নিয়ে পথে প্রতিবাদ-বিক্ষোভ- আন্দোলনের পাশাপাশি এবার প্রতিবাদ ছবিতেও। সম্ভবত প্রথম বার। পথে তুলি হাতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে অর্ধশতক শিল্পী। প্রমাণ সাইজের ৫০টি ক্যানভাসে রং-তুলিতে জীবন্ত হবে প্রতিবাদের ভাষা। আগামী ২৮ জানুয়ারি কলকাতার রাজপথে গান্ধী মূর্তির পাদদেশে রং তুলি হাতে জনা পঞ্চাশেক শিল্পী এনআরসি এবং সিএএ বিরোধী প্রতিবাদ জানাবেন। রাস্তার ওপরেই থাকবে বিরাট মাপের ৫০টি ক্যানভাস। থাকবে রং-তুলিও। নির্দিষ্ট সময় শুরু হবে ছবি আঁকার কাজ। অভিনব উদ্যোগ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, তৃণমূল (TMC) ঘনিষ্ঠ শিল্পীদের একাংশ তরফে এমনই উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব রাখা হয়েছিল। এমন প্রস্তাবে সায় দিতে খুব একটা দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ঠিক হয়েছে ২৮ জানুয়ারি হবে এই কর্মসূচি। রাস্তার উপরে তৈলচিত্রের​ প্রতীকী প্রতিবাদ দেশে নতুন নয়। সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কলকাতা সফরের সময় পড়ুয়ারা রং তুলি হাতে রাস্তার উপরেই ছবি-স্লোগান একে ঝড় তুলেছিলেন। কিন্তু এমন অভিনব প্রতিবাদ সম্ভবত বাংলা তো বটেই দেশের প্রথম। যেখানে এক ছাতার তলায় ৫০ জন শিল্পী তুলি হাতে নিজেদের প্রতিবাদের রং ফুটিয়ে তুলবেন ক্যানভাসে।

নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে প্রথম থেকেই প্রতিবাদী ভুমিকায় তৃণমূল সুপ্রিমো। একাধিক জনসভা মিটিং-মিছিলে তিনি থেমে থাকেননি। চার চারটি কবিতাও লিখে ফেলেছেন। এর আগে পার্ক সার্কাসে মঞ্চ থেকে ছবি এঁকেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানে তো সঙ্গী ছিলেন চিত্রশিল্পী শুভা প্রসন্ন ও যোগেন চৌধুরীরা। যে যার নিজের মতন করে ছবি আঁকবেন। সিএএ এবং এনআরসি ছবির মূল প্রতিপাদ্য।
আগামীদিনে এই ছবিগুলি শহরের কোনও গ্যালারিতে প্রদর্শনের চিন্তাভাবনা রয়েছে।পরবর্তীকালে সময় সুযোগ বুঝে সারা রাজ্য জুড়ে এই ছবিগুলিকে নিয়ে প্রদর্শনী করা হবে বলেই সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *