নীল রায়।
স্টেট ব্যাংকে (SBI) সুদের হার কমানোর প্রতিবাদে রাস্তায় নামাল কংগ্রেসের (Congress) ছাত্র সংগঠন। শুক্রবার ১ নং স্ট্র্যান্ড রোডে এস বি আই -এর কলকাতার সদর দফতর ‘সমৃদ্ধি ভবন’-এর সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভে যোগ দেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার।
বিক্ষোভ প্রসঙ্গে ছাত্রনেতা অর্ঘ্য গণ বলেন, “দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই বেহাল,তার উপর নরেন্দ্র মোদি সরকার দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার উপর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে দেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের উপর মরার উপর খাঁড়ার ঘা নামিয়ে আনছেন।” কলকাতা জেলা ছাত্র পরিষদের পক্ষে জানানো হয়েছে, আগামীদিনে এ বিষয়ে আরও বড়সড় আন্দোলনে নামার জন্য তাঁরা প্রস্তুতি নিচ্ছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news