সূর্য সরকার।
রাজ্য সরকারের একগুচ্ছ আইএএস অফিসারের বদল হল। নবান্ন (Nabbana) থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, প্রায় ১২ জন আইএএসের দফতর বদল করা হয়েছে। জানা গিয়েছে এ সুব্বিয়াকে ইসিএসসির ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। অন্যদিকে, দুশ্যন্ত নারিয়ালকে বিপর্যয় মিকাবিলা দফতরের প্রধান সচিবের পাশাপাশি ট্রাইবল ডেভেলপমেন্টের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। রাজেশ কুমার সিনহাকে মৎস্য দফতরের সচিব পদে নিয়ে যাওয়া হয়েছে।
তেমনই নিলম মিনাকে বিসিডব্লু’র সচিব, অভিনব চন্দ্রকে প্ল্যানিং ও স্ট্যাটিস্টিক্যাল দফতরের সচিব পদে নিয়ে যাওয়া হয়েছে। নবগোলাপ হিরাকে আইসিডিএসের ডিরেক্টর পদে নিয়ে যাওয়া হয়েছে। স্মিতা পাণ্ডেকে উপভোক্তা দফতরের অতিরিক্ত সচিব পদে নিয়ে যাওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news