Breaking News
Home / TRENDING / এনপিআর নিয়ে কেন্দ্রীয় সরকারের বৈঠক বয়কট করলেন মুখ্যমন্ত্রী

এনপিআর নিয়ে কেন্দ্রীয় সরকারের বৈঠক বয়কট করলেন মুখ্যমন্ত্রী

নীল রায়।

আজ দিল্লিতে এনপিআর (NPR) নিয়ে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। সেই বৈঠকে যোগ দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। সে কথা অবশ্য বুধবার ধর্মতলার রানী রাসমনি এভিনিউতে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এমন খবরের খুব একটা তাপ উত্তাপ নেই জাতীয় রাজনীতি কারবারীদের মধ্যে। তবে ওয়াকিবহাল মহলের প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার থেকে যদি এনপিআর প্রক্রিয়া থেকে নিজেদের আলাদা করে নেয়, তবে পশ্চিমবঙ্গে জনগণনার কাজ হবে কিভাবে?

কারণ এলপিআর হচ্ছে এমন একটি বিষয় যা জনগণনা সঙ্গে যুক্ত। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের পর কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেন। তাতে দেশের অভ্যন্তরে থাকা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এনপিআর শুরু করার সিদ্ধান্ত নেয়। ২০০৩ সালে তৈরি হয় এনপিআর সংক্রান্ত কার্যাবলী। তারপর থেকেই এনবিআরের সঙ্গেই শুরু হয় জনগণনার কাজ।

এনপিআর দেশের জনগণনার সঙ্গে সরাসরি যুক্ত। এনপিআর যদি পশ্চিমবঙ্গে না হয় তাহলে মার খাবে জনগণনার কাজ। জনগণনার কাজ নাহলে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য বাজেটে বরাদ্দ টাকা সঠিকভাবে দিতে পারবে না। ‌আর রাজ্য সরকারের আর্থিক পাওনা গন্ডা পেতেও অসুবিধা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *