সূর্য সরকার।
এপ্রিল মাসেই শুরু হয়ে যেতে পারে নতুন টালা ব্রিজ (Tallha Bridge) নির্মাণের পালা। আসন্ন পৌর নির্বাচন ও তার পরিপ্রেক্ষিতে আদর্শ আচরণবিধি এই সেতু নির্মাণের পথে কোনও বাধা হবে না বলেই জানা গিয়েছে। তবে পুরাতন সেতু ভাঙার কাজ কিছুটা দেরি করে শুরু হবে। সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকে এই সেতু ভাঙার কাজ শুরু হবে। সেতু ভাঙা হবে শ্যামবাজারের দিক থেকে।
নবান্ন সুত্রে এদিন জানা গিয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত টালা সেতু ছোট গাড়ির জন্য চালু থাকলেও সেদিন মধ্যরাত পার হওয়ার সঙ্গে সঙ্গেই ওই সেতু দিয়ে সব রকমের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। তারপরের দিন সকাল থেকে অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে সেতু ভাঙার কাজ।
নিয়মানুসারে রেল লাইনের ওপরে থাকা এই সেতু ভাঙতে গেলে অনুমতি নিতে হয় রেল বোর্ডের। সেই অনুমতি রেল ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। কিন্তু নতুন সেতুর নক্সা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে রেল ও রাজ্য সরকারের মধ্যে। তার জেরেই রেল বোর্ডের কাছ থেকে সেতুর নক্সা নিয়ে ছাড়পত্র এখনও পায়নি রাজ্য। রেলও জানায়নি কবে থেকে তারা রেললাইনের ওপরে থাকা সেতুর অংশ ভাঙার কাজ শুরু করবে। রাজ্য সরকারের তরফে তাই ঘোষণা করে দেওয়া হয়, রেলের মনমর্জির অপেক্ষায় আর বসে না থেকে রাজ্য সরকারই পুরো সেতু ভাঙার কাজ শুরু করবে। তার জন্য ৩০ কোটি টাকা বরাদ্দও করে দেওয়া হয়।
কিন্তু রেলের তরফে একটি লেভেল ক্রশিং তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু রেল এখনও সেই লেভেল ক্রশিং তৈরির বিষয়ে কোনও উচ্চবাক্য করনি। তার জেরেই সেতু ভাঙার কাজও শুরু করতে পারছিল না রাজ্য সরকার।
এখন তারা সিদ্ধান্ত নিয়েছে, রেলের অংশও ভাঙবে রাজ্য। তার জন্য নতুন করে টেন্ডার ডাকতে হবে। সেই জন্যই যে সেতু ভাঙার কথা চলতি মাসের মধ্যে ১৮ তারিখ থেকে হওয়ার কথা ছিল তা শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে যাবে নতুন টালা সেতু নির্মাণের কাজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news