Breaking News
Home / TRENDING / কলকাতা পৌর নিগমের ভোটের খসড়া তালিকা প্রকাশ

কলকাতা পৌর নিগমের ভোটের খসড়া তালিকা প্রকাশ

সূর্য সরকার।

আজ শুক্রবার কলকাতার পুরসভার আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ঘোষনা হতে চলেছে৷ দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
আসন্ন কলকাতা পুরভোটে সংরক্ষণের জেরে কাটা গেল মোট ২১ জন কাউন্সিলরের ওয়ার্ড৷ যে ওয়ার্ডগুলি থেকে এই ২১ কাউন্সিলর ২০১৫ সালে নির্বাচিত হয়েছিলেন, সেই ওয়ার্ডগুলি এবার হয় মহিলা অথবা তফসিলি-মহিলা অথবা তফসিলি সংরক্ষণের তালিকায় ঢুকেছে৷ নিজেদের জেতা ওয়ার্ডে এবার আর তাঁরা প্রার্থী হতে পারবেন না৷

দল এদের পুনর্বাসনের দায়িত্ব না নিলে, এই ২১ জনকে আগামী পুরসভায় দেখা না’ও যেতে পারে। এই ২১ কাউন্সিলরের মধ্যে ১৯ জন তৃণমূল কংগ্রেসের, ১জন সিপিএম, ১জন RSP-র কাউন্সিলর৷ যদিও তৃণমূলের এই ১৯ জনের মধ্যে একজন কাউন্সিলর গত নির্বাচনে বিজেপির প্রতীকে জিতে আসার পর যোগ দেন তৃণমূলে৷
আসন সংরক্ষণের কারণে তৃণমূলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা এ বছর কলকাতা পুরসভা ভোটে নিজের ওয়ার্ডে আর দলীয় প্রার্থী হতে পারছেন না। তার মধ্যে ৪ জন মেয়র পারিষদ এবং ২জন বরো চেয়ারম্যান যেমন রয়েছেন, তেমনই ‘প্রভাবশালী’ কয়েক জন কাউন্সিলরও আছেন। কোপে পড়ছেন সিপিএম এবং আরএসপি-র দুই লড়াকু কাউন্সিলরও৷
নির্দিষ্ট সংরক্ষণ -বিধির ভিত্তিতেই রাজ্য নির্বাচন কমিশন খসড়া
সংরক্ষণ-তালিকা প্রস্তুত করেছে৷
এই তালিকায় মহিলা সংরক্ষিত হিসেবে ৪৫টি ওয়ার্ড থাকলেও, কোপে ১৪ জন কাউন্সিলর ৷ বাকি ওয়ার্ডগুলিতে মহিলারাই গত ভোটে নির্বাচিত হয়েছিলেন৷
মহিলা সংরক্ষিত যে ওয়ার্ডগুলি হয়েছে সেই ১৪ জনের মধ্যেই আছেন :

ওয়ার্ড- ৩ = শান্তনু সেন
ওয়ার্ড- ৪৬ = গোপাল সাহা
ওয়ার্ড- ৫২ = সন্দীপন সাহা
ওয়ার্ড- ৫৫ = অরুণ দাস- (বিশু)
ওয়ার্ড- ৮৭ = সুব্রত ঘোষ
ওয়ার্ড- ৯০ = বৈশ্বানর চট্টোপাধ্যায়
ওয়ার্ড- ৯৩ = রতন দে
ওয়ার্ড- ৯৫ = দেবব্রত মজুমদার (মলয়)
ওয়ার্ড- ৯৯ = দেবাশিস মুখোপাধ্যায়
ওয়ার্ড- ১০৫ = তরুণ মণ্ডল
ওয়ার্ড- ১০৮ = শ্যামল বন্দ্যোপাধ্যায়
ওয়ার্ড- ১১৩ = গোপাল রায়
ওয়ার্ড- ১২৫ = ঘনশ্রী বাগ
ওয়ার্ড- ১৪৩ = ইন্দ্রজিৎ ভট্টাচার্য৷

এর মধ্যে একমাত্র ৯৯ নং ওয়ার্ডের কাউন্সিলর
দেবাশিস মুখোপাধ্যায় বামফ্রন্টের শরিক RSP – দলের৷ বাকি সবাই তৃণমূলের
সংরক্ষণ-তালিকায় 5টি ওয়ার্ড তফসিলি সংরক্ষণের আওতাভুক্ত হয়েছে, এই তালিকায় আছে:
ওয়ার্ড- ৫৮ = স্বপন সমাদ্দার
ওয়ার্ড- ১০৭ = সুশান্ত কুমার ঘোষ (স্বরূপ)
ওয়ার্ড- ১১০ = অরূপ চক্রবর্তী
ওয়ার্ড- ১৪১ = মমতাজ বেগম
ওয়ার্ড- ১৪২= রঘুনাথ পাত্র
এনারা সবাই তৃণমূলের ৷
সংরক্ষণ-তালিকায় ৩টি ওয়ার্ড তফসিলি-মহিলা সংরক্ষণের আওতাভুক্ত, এই তালিকায় আছে:
ওয়ার্ড- ৩৩ = পবিত্র বিশ্বাস
ওয়ার্ড- ৭৮ = নিজামুদ্দিন শামস
ওয়ার্ড- ১২৭ = নীহার ভক্ত
এর মধ্যে একমাত্র ১২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর
নীহার ভক্ত বামফ্রন্টের শরিক CPM – দলের৷ বাকি দু’জন তৃণমূলের ৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *