নিজস্ব সংবাদদাতা।
এনপিআর নিয়ে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন রাজ্যের আমলারা ওই বৈঠকে যোগ দেবেন না। কিন্তু বৃহস্পতিবার মুখ্যসচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আমলারা দিল্লি উড়ে যাওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। মুখে না বললেও মুখ্যমন্ত্রী দিল্লির বৈঠকে প্রতিনিধি পাঠাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে যেসব আমলারা দিল্লি গেছেন তারা জনগণনা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত। কাজেই রহস্য আরও দানা বেঁধেছে।
নবান্নের একটি সূত্র জানাচ্ছে, ন্যাশনাল গ্রিন ট্র্যাইবুন্যালের (National Green Tribunal) ডাকে মুখ্যসচিব দিল্লি গিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে ন্যাশনাল গ্রিন ট্র্যাবুন্যাল থাকা বৈঠক এবং এনপিআরের বৈঠক একই দিনে পড়েছে।ফলে স্বাভাবিকভাবেই মুখ্যসচিবের দিল্লি যাত্রা নিয়ে নানা প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।বিজেপি তরফেও মুখ্যসচিব সহ একাধিক সচিবের দিল্লি যাত্রা নিয়ে জলঘোলা শুরু করা হয়েছিল। কিন্তু নবান্নে মুখ্যসচিবের অফিসের তরফে জানানো হয়েছে এনবিআরের বৈঠক পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রতিনিধি ছাড়াই হয়েছে।সেখানে পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রতিনিধি ছিলনা। মুখ্য সচিব গ্রিন ট্র্যাইবুন্যালের ডাকে দিল্লি গিয়েছেন।
নবান্ন সূত্রের খবর বৃহস্পতিবারই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা দিল্লি রওনা হয়েছেন। মুখ্যসচিবের সঙ্গী হচ্ছেন মুখ্যমন্ত্রীর দপ্তরের প্রধান সচিব গৌতম সান্যাল, রাজ্যের জন গণনা অধিকর্তা ডঃ বিশ্বনাথ, স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব প্রিয়তু মন্ডল। তাদের বিমান টিকিটের তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে দাবি অভিযোগ কারীদের। এমনকি দিল্লিতে মুখ্যসচিবকে যে গাড়ির পিকআপ করার কথা তার তথ্যও ‘ ফাঁস করে’ দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কী উদ্দেশ্য নিয়ে তাঁরা দিল্লি যাচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। নবান্ন (Nabbana) থেকেই দিল্লি যাওয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কর্তারা। বিরোধীদের অভিযোগ এরাজ্যে নির্দেশিকা জারি করে এনপিআর’র কাজ বন্ধের কথা বলেছে রাজ্য সরকার। কিন্তু সেই নির্দেশিকার আড়ালেই চলছে এনপিআর’র সমীক্ষার জন্য সরকারি কর্মচারীদের এনুমারেটরের তালিকা তৈরির কাজ। এখন এইসব জল্পনা সত্যি করে রাজ্যের আমলারা শেষ পর্যন্ত দিল্লির বৈঠকে যোগ দিলে আরও জোরালো হবে বিরোধীদের দিদি-মোদী আঁতাতের অভিযোগ। তবে প্রশাসনের পক্ষ থেকে সেই অভিযোগ খারিজ করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news