Breaking News
Home / TRENDING / বিশ্বভারতীরতে এসএফআইয়ের ছাত্রদের পিটিয়েছে টিএমসিপি, বিবৃতি দিয়ে জানাল এবিভিপি

বিশ্বভারতীরতে এসএফআইয়ের ছাত্রদের পিটিয়েছে টিএমসিপি, বিবৃতি দিয়ে জানাল এবিভিপি

নীল রায়।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনায় এবিভিপি নয়। বরং ওই এসএফআই নেতাদের ওপর হামলাকরীরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বিবৃতি দিয়ে জানাল তারা। বৃহস্পতিবার প্রদেশ সম্পাদক সপ্তর্ষি সরকার বিবৃতি দিয়ে দাবি করেন, “গতকাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদে (TMCP) সদস্য দ্বারা এসএফআইয়ের (SFI) কিছু সদস্যকে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে মারা হয়। এসএফআইয়ের সঙ্গে যুক্ত ওই সদস্য প্রথমে অভিযোগ জানায় এবিভিপি কার্যকর্তারা তার উপর হামলা চালায়। কিন্তু এটা সম্পূর্ণ পরিস্কার উদেশ্য প্রণোদিত ভাবে এবং এবিভিপিকে (ABVP) কালিমালিপ্ত করার জন্যই এই ধরনের ঘৃণ্য চক্রান্ত করা হয়।”

ওই ছাত্রনেতার আরও দাবি, “তারপর যখন পুলিশ ২ জনকে গ্রেফতার করে অভিযোগের ভিত্তিতে তখন তারা স্বীকার করে তারা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার সঙ্গে এবিভিপি কোনও ভাবেই যুক্ত নয়। সমর্থনও করে না বরং তীব্র নিন্দা করে। কিন্তু গত কয়েকদিন ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনগুলির দ্বারা বহিরাগতদের ক্যাম্পাস এ প্রবেশ করানোর এক বিরাট চক্রান্ত চলে।”

গত সপ্তাহে বিজেপির রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্তকে হেনস্তা করা হয়।‌ সেই কথাও উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “কয়েকদিন আগে রাজ্যসভার সাংসদ এবং উপাচার্যকেও বহিরাগত বামপন্থী ছাত্ররা ঘরের ভেতর আটকে রাখে সেমিনার বন্ধের দাবিতে। আজ যাদবপুর থেকে জেএনইউয়ের (JNU) সমস্ত বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নামে গুন্ডামির জন্ম দিচ্ছে বামপন্থী ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে দাবি এই ধরনের ঘটনার উচ্চস্তরিও তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *