নীল রায়।
রাজভবন ডায়লগের পরেই সিবিআইয়ে রদবদল হয়েছে। এভাবেই মোদী-মমতা বৈঠকের পর সিবিআইয়ে রদবদলের ঘটনাকে ব্যাখ্যা করলেন কংগ্রেসের (Congress) লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhry)। বৃহস্পতিবার হাওড়ার কান্ট্রি ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি। অধীর চৌধুরী বলেন, “দিল্লিতে রাইসিনা ডায়লগ হচ্ছে। আর এখানে রাজভবন ডায়লগ। এখানে রাজভবন ডায়লগ হল, আর সিবিআইয়ে রদবদল হয়ে গেল।” তিনি আরও বলেন, “কলকাতায় যখন সিবিআই রাজীব কুমারকে হন্যি হয়ে খুঁজছে। তখন তিনি প্রধানমন্ত্রীর কাছে যান। প্রধানমন্ত্রী বললেন তখন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। আর রাজীব কুমার বেঁচে গেলেন।” ১১ জানুয়ারি রাজভবনে রাজভবন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠকের কথা একাধিকবার উল্লেখ করেন অধীর।
কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী বলেন, “এখানে মোদীর সঙ্গে দিদির বৈঠক হল। আর সিবিআই আধিকারিকরা বদল হয়ে গেল। যারা দীর্ঘদিন সারধা, নারদা ও রোজভ্যালি কাণ্ডের তদন্ত করে। তারা তদন্ত শেষ পর্যায়ে এনে ফেলেছিলেন। রাজভবন ডায়লগের পরেই তাদের বদলি করে দেওয়া হল।” প্রসঙ্গত, এস. জয়শঙ্কর বিদেশমন্ত্রী হওয়ার পর ১১০টি দেশকে আমন্ত্রণ জানিয়ে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোর উদ্যোগ নিয়েছেন।
অন্যদিকে, বুধবার সারধা, নারদা, রোজভ্যালি এই তিন মামলার তদন্তকারী অফিসারকে বদলি করে দেয় সিবিআই। সারধাকাণ্ডের তদন্তকারী অফিসার তথাগত বর্ধনকেও সরিয়ে দেওয়া হয়েছে। আরও এক আধিকারিক চোজম শেরপাকেও সরানো হয়েছে। এই মহিলা অফিসারকে পাঠানো হয়েছে ভুবনেশ্বরে। নারদ মামলার তদন্তকারী আধিকারিক রঞ্জিত সিনহাকেও কলকাতা থেকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। রোজভ্যালি মামলার আধিকারিক ব্রতীন ঘোষালকেও বদলি করা হয়েছে। সেই উপমা টেনেই অধীর চৌধুরী প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠককে কটাক্ষ করেন। u
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news