নীল রায়।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলার ঘটনায় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপিকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে তিনি আক্রান্ত ছাত্র পক্ষ নিয়ে আক্রমণ করেন গেরুয়া শিবিরকে। তিনি বলেন “বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হোস্টেলের ভিতরে ঢুকে ছাত্র ছাত্রীদের উপর ঘৃণ্য আক্রমণ চালিয়েছে বিজেপি’র ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)।” সোমেন আরও বলেন, “আমরা এর তীব্র নিন্দা করি এবং অবিলম্বে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”
প্রদেশ কংগ্রেস সভাপতির মতে, “আমরা এও মনে করি এভাবে কাপুরুষোচিত আক্রমণ করে মোদি সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা ছাত্র-যুবদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না।” ঘটনাচক্রে, বুধবার রাতে বিশ্বভারতীর দুই বাম ছাত্র সংগঠনের সদস্যকে বেধড়ক মারের অভিযোগ ওঠে এবিভিপির বিরুদ্ধে। যদিও, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনায় এবিভিপির যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news