Breaking News
Home / সান-ডে ক্যাফে / কবিতা (page 6)

কবিতা

পাখি সব করে রব, কোথায়? কলরবের খবর জানতে শুধু একটা ক্লিক

জ্যোতিস্মিতা রায় সুলতানপুর পাখিরালয়। ইঁট-কাঠ আর দূষণে মোড়া গুরগাঁওয়ের কান ঘেঁষে দাঁড়িয়ে সবুজবন সুলতানপুর। দিল্লি ও গুরগাঁওয়ের মাত্রাছাড়া দূষণ যখন তাবড় পরিবেশবিদদের কপালের ভাঁজ আরও গাঢ় করছে, তখন শহর থেকে মাত্র ১৫ কিমি দুরের এই পাখিরালয়ের পরিসংখ্যান দেখে মুখে হাসি ফুটছে আর এক দলের। আর হবেনা-ই বা কেন! এবছর শীতে …

আরও পড়ুন »

কবিতা বিভাগে এল আরও একজন কবির কবিতা। কবিতা, পড়ুন আর আপনিও কবিতা পাঠান।

“প্রিয়কে …” সুস্মিতা চক্রবর্তী আমি চাই না মৃত্যুকালে আমার বয়স বাড়ুক চামড়া হোক ফ্যাকাশে রাবারের মত ঝুলঝুলে, আমি চাই না মৃত্যুকালে মুখে কোনও বিকৃতি নামুক যা দেখে ভালোবাসার মানুষগুলো আহা উঁহু কষবে !   মৃত্যুকালে চাই না কোনও আতরের ঘ্রাণ কিংবা ধূপধূনোয় ভরা পারিপার্শ্বিক – নাঃ কিছুই না, গঙ্গাজল – …

আরও পড়ুন »

কবিতা বিভাগে এল নতুন কবিতা। পার্থসারথি পাণ্ডা’র কবিতা, পড়ুন আর আপনিও কবিতা পাঠান।

হৃদটুকু সম্বল পার্থসারথি পাণ্ডা   গাঙের বুকে গাঙ ভাসে গো প্রবল ছলাৎছল তার অতলে ঝাঁপ দিয়েছি হৃদটুকু সম্বল আর যা কিছু সমস্ত সে’ অগ্নি-আখর লেখে চাঁদ পোড়ে গো প্রখর তাপে ছাইটুকু যায় রেখে তোমার দিঠি অশ্রুমতী তোমার আছে জল তার অতলে ঝাঁপ দিয়েছি হৃদটুকু সম্বল   বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan   …

আরও পড়ুন »

গঙ্গাসাগর আজ মোক্ষ পথের সাগর-তীর্থ

পার্থসারথি পাণ্ডা : শুনতে পাচ্ছেন, ভগীরথের শঙ্খের ডাক? হ্যাঁ, শুনতে পাচ্ছেন বলেই তো প্রচন্ড শীত উপেক্ষা করে, জেটি ঘাটের কাতারে দীর্ঘ অপেক্ষার শেষে রাত-দিনের ফারাক ভুলে ছুটে চলেছেন সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরের পুণ্যসলিলে অবগাহন করতে। সেই কোন পুরাণের যুগে মর্ত্যের মাটিতে সুরেশ্বরী মা গঙ্গাকে শঙ্খনাদে আবাহন করেছিলেন ভগীরথ। এই আবাহনের এক …

আরও পড়ুন »

অজানা এক গাঁয়ের পৌষ-পার্বণ

পার্থসারথি পাণ্ডা : এখানে মিরাকল একটা দিনই হয়, সে দিনটা পৌষ-সংক্রান্তির দিন। কুয়াশামাখা জবুথবু শীতের সকালে সূর্যদেব যখন আড়মোড়া ভেঙে ‘এই উঠছি’, ‘সেই উঠছি’ করে তিরিশবার ভাবতে বসেন, তখন এ-দিন কাকভোরেই গরম বিছানার বায়না ভুলে চিড়িক মেরে উঠে পড়েন দক্ষিণ-রাঢ়ের অজানা এক গাঁয়ের ছেলে-বুড়ো সক্কলে। না-উঠে উপায় কি, নাকের কাছে …

আরও পড়ুন »

কবিতা বিভাগে এল নতুন কবিতা। পার্থসারথী পাণ্ডা’র কবিতা, পড়ুন আর আপনিও কবিতা পাঠান।

এক একদিন পার্থসারথি পাণ্ডা   এক একদিন সন্ধে থেমে রাত নামে না আর এক একদিন মন খারাপের ভরাটি দরবার এক একদিন দিন চলে যায় গোধূল একা জাগে লাটাই হাতে মন গুটোতে অনেক সময় লাগে এক একদিন সব জানালা সব দরজা বন্ধ ঘরে ফেরার চেনা গলি সেও হয়ে যায় অন্ধ এক …

আরও পড়ুন »

সাংবাদিক-আবৃত্তিকার তিয়াসা গুপ্তের কণ্ঠে তসলিমা নাসরিনের কবিতা (দেখুন ভিডিয়ো)

ওয়েব ডেস্ক : সাংবাদিক-আবৃত্তিকার তিয়াসা গুপ্তের কণ্ঠে তসলিমা নাসরিনের কবিতা। দেখুন ভিডিয়ো  লাইক শেয়ার ও মন্তব্য করুন বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন »

কবিতা বিভাগে এল নতুন কবিতা। পার্থসারথী পাণ্ডা’র কবিতা, পড়ুন আর আপনিও কবিতা পাঠান।

আকাশ আসলে নীল না পার্থসারথি  পাণ্ডা   আকাশ আসলে নীল না, আকাশ আসলে নেই; শূন্য জমতে জমতে পাহাড় হয়েছে ঘেন্না।   কোথাও কারও দেশ নেই; নাভির নোঙর ছিঁড়ে জাতক আসে না– নাভিশ্বাস ওঠে শূন্যেই।   আমরা তো আর রাজা না, বেবাক স্বদেশ তোর; হাতে যদি হাত নাই দি’– শুয়োর ডাকবি, তাই না …

আরও পড়ুন »

এক বিকেলে বিনায়ক (দেখুন ভিডিয়ো)

কমলেন্দু সরকার  : বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই প্রজন্মের নামী এবং জনপ্রিয় কবি। পদ্য এবং গদ্য দুটোতেই তিনি সাবলীল। কবি বিনায়ককে সেদিন পাওয়া গেল খোশ মেজাজে। ঢাকুরিয়ার রাস্তার এক চায়ের দোকানে এসে বসলেন। চা-বিস্কুটের অর্ডার দিলেন। কবিতাও শোনালেন। তখন বেশ বর্ষার গুমোট। চায়ের দোকানে ঠিক জমছে না। এবার ঠান্ডাঘরে চা পান। এখানেও …

আরও পড়ুন »

প্রকৃতি

শুভম মাজি ,আসানসোল :- প্রতিটি ক্ষণে ধর্ষিত হচ্ছে প্রকৃতি, বন্যলোভীরা চুষছে জীবন্ত গাছটির হাড়-পাজরা। কবিরাও আজ শ্বাসরুদ্ধ সবুজ জ্বরে রোগী। বিষ পড়েছে সবুজে, শিকারি পেয়েছে ছোবল। ছোট্ট শিশুটি আজ মাকে কয় পৃথিবী কী কালো!! মা ঈশ্বরকে কয় , ফিরায়ে দাও মোরে সবুজ , ঘুচায়ে দাও বিষের জ্বালা । ঈশ্বর কয় …

আরও পড়ুন »

শাখামৃগ!

পার্থসারথি পাণ্ডা চৌদ্দপুরুষ উগরে দাও না সে-সব হবে সহ্য পোলার খিদে বংশে বাড়ুক সেটাও এহ বাহ্য ধর্ম? ভীষণ স্পর্শকাতর বিদগ্ধ সব রাষ্ট্রে মাছ ঢাকতে জাতের লড়াই রাজার নীতি শাস্ত্রে ধর্ম? নাচে পোস্ত খোলে ধর্ম নাচায় সঙ্ঘ হন্যে আপন লেজের খোঁজে স্বদেশ-নিখিল-বঙ্গ!   লাইক শেয়ার ও মন্তব্য করুন বিভিন্ন বিষয়ে ভিডিয়ো …

আরও পড়ুন »

বৃষ্টিবিবি

পার্থসারথি পাণ্ডা    বুক ছপ ছপ মাতলা-ধারায় পাগলা সারেং একলা নদে শূন্য দিশায় মাহেন্দ্রক্ষণ কখন যে বয়–বাঁও বিশদে   হায় তবুও তোমায় চেয়ে দেখতে গিয়ে ভিতর ছেয়ে লুব্ধ মুকুর দাঁড়ায় একা ধোঁয়ায়-ফুঁয়ে জ্বলতে থাকা   থামুক সমে বৃষ্টিবিবি হৃদয় গাথার বিষাদ-সারি স্মৃতির চাদর ভীষণ ভারী বুকের পাথর দীর্ঘজীবী…     …

আরও পড়ুন »

রিফিউজি

বারিষওয়ালা        :   এক সহস্রবছর তোর চোখে চোখ রাখিনি আমি ঠোঁটে ঠোঁট রাখব সে ছাড়পত্র তো আমার জন্য নয়। তাই বারবার শুধু রক্তের দাগ রেখে আসি কাঁটাতারের গায়ে- একটা নামহীন,পরিচয়হীন সম্পর্ক বয়ে বেড়াই কাপড়ের পোঁটলার মতন,পুরনো টিনের বাক্সের মতন… সখী লো,আমার রিফিউজি জন্ম সার্থক।।

আরও পড়ুন »

ভাসতে  ভাসতে

পার্থসারথি পাণ্ডা   ভেলা একা  ভাসারছলে খেলা দাঁড়ে এবং পালে সারাটিদিনগেল শুধুইহেলা-ফেলা   লক্ষ্মীছাড়াভীষণ ইদানীংএ-স্রোতে হাওয়ার  ভ্রান্তি নাকি ভ্রান্তিমূঢ়তাতে   ভেলারঅভিরাম জেনেছেআজ সঙ্ঘ  পরিণাম   সঙ্ঘদেখায় কলা   মূলে একা   ভাসার ছলা  

আরও পড়ুন »

আয়নার ভিতর দিয়ে

তপনকুমার গোস্বামী : ক’দিন ধরে একটা ঝড় বয়ে গেল যেন। গত কয়েকদিন যা ধকল গেছে! তাই আজ আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না অজয়ের। এদিকে শুয়ে থাকারও উপায় নেই। ঠিক সময়ে জল না ধরলে টাইমের জল আবার চলে যাবে। দুপুরে কখন যে আবার জল আসবে তার ঠিক নেই! অজয় …

আরও পড়ুন »

প্যাসিভ স্মোকিং

সীমিতা মুখোপাধ্যায় : এই যে দুখজাগানিয়া, ধরিয়ে নিয়েছো সিগারেট, তুমি কি জানো, আমার তেজস্ক্রিয় পুড়ে যাওয়া! ধোঁয়াগুলো জানে কি কতটা পরোক্ষ, এই সংক্রমণ? ছাইগুলো ছাই হতে হতে উড়ে যায়, হুগলী নদীর তীর ধরে ভেসে যায় আমাদের মফস্বল বেড়ে ওঠা, আমি কোলের ওপর তুলে নিয়েছি তোমার পা, প্রয়োজনগুলো চোখে চোখ রেখে …

আরও পড়ুন »