কমলেন্দু সরকার
:
বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই প্রজন্মের নামী এবং জনপ্রিয় কবি। পদ্য এবং গদ্য দুটোতেই তিনি সাবলীল। কবি বিনায়ককে সেদিন পাওয়া গেল খোশ মেজাজে। ঢাকুরিয়ার রাস্তার এক চায়ের দোকানে এসে বসলেন। চা-বিস্কুটের অর্ডার দিলেন। কবিতাও শোনালেন।
তখন বেশ বর্ষার গুমোট। চায়ের দোকানে ঠিক জমছে না। এবার ঠান্ডাঘরে চা পান। এখানেও তিনি শোনালেন কবিতা। পড়লেন ‘বর্ষার দার্জিলিঙে’। কবির অনুভূতি নিয়ে গেল দার্জিলিং। কবি তাঁর কবিতায় বলছেন, মেঘাচ্ছন্ন দার্জিলিঙে মেঘ কাটবে। আসবে নতুন দিন, আবার কাঞ্চনজঙ্ঘা দেখব। এইজন্যই বলে বোধ হয় কবিরা ভবিষ্যৎদ্রষ্টা। বর্তমানের দার্জিলিঙের কথা যেন বিনায়কের কবিতায়! বিনায়ক বললেন, এখনকার দার্জিলিঙের কথাও।
চা পান শেষে বিনায়ক ফিরলেন তাঁর কর্মস্থলে। তিনি ঢাকুরিয়ারই এক স্কুলের শিক্ষক। খালি বেঞ্চিতে বাধ্য ছাত্রের মতো বসলেন, শোনালেন কবিতাও।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news