Breaking News
Home / সান-ডে ক্যাফে / কবিতা (page 5)

কবিতা

অথবা একটা প্রেমের গল্প

বুদ্ধদেব হালদারঃ কেউ দেখেনি তো অমলেন্দুকে? অমলেন্দু এদিকসেদিক একবার চেয়ে দেখল। নাহ, চেনাশোনা কোনও মুখই দেখতে পাচ্ছে না। তবে রাস্তার দুপাশের অনেকেই তার দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে। অনেকের চোখে আবছা ক্রোধ। আবার অনেকের চাউনিতে থুতু ছেটানো ঘেন্না। মুখটা তুলে একবার সামনের দিকে তাকাল সে। বাসটা সোজা বেরিয়ে যাচ্ছে। অনেকটা দূরেই …

আরও পড়ুন »

কবিতার রবিবার ৪

শাশ্বত কর   ওঁ পূর্ণম আলো। প্রস্রবণ থেকে ভলকে ভলকে উঠে আসে। সুতীব্র কম্পন…ঝড় ওঠার আগে পরে সব কিছু কাকচক্ষু জল।   আলো। ইছামতি ভেঙে যায়। কুলুঙ্গির প্রাসাদ বেড়ে পুরাতন শ্যাওলার আলো অন্ধ আলোকে পথ চেনায়। তবু দীপ জ্বেলে আঁধারের শিলান্যাস, বল,  তুমিও দেখেছ কত!   আলো। সরোবরে স্নান সেরে …

আরও পড়ুন »

কবিতার রবিবার ৩

বুদ্ধদেব হালদার বিডন স্ট্রিটের প্রেম আমাকে কেন্দ্র করে অ্যালার্ম বেজে ওঠে হেসে ওঠে প্যাভলভের কুকুর, রঙিন পুতুলের শহরে আমি এক মাংসল অনুভূতি। আমাকে ঠিকঠাক টুকে নেয় এক দিস্তের একটা মেয়ে, যতটা নিঃসঙ্গ হলে স্বেচ্ছামৃত্যু জাগে। তারও চেয়ে একা হওয়া দু’ তিনটে আঙুল আমাকে বাঁচতে শেখায়। এভাবেই পায়ে পায়ে জ্যোৎস্না প্রান্তর, …

আরও পড়ুন »

কবিতার রবিবার ২

অরুণাভ রাহারায়   মুদ্রাদোষ সমস্ত অন্যায় মেনে নেব। তাকিয়ে চোখের দিকে ব্যথা পাব খুব। মার দাও। খুব মার খাব। কিন্তু তোমাকে আমি ভুলে ভুলে যাব না কখনও। তুমি চোখ বুজলেই দিব্যি দেখতে পাই– কোনও এক মরুভূমি ধরে আমরা হাঁটছি… তোমার পায়ের কাছে সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে জল নয়, বালি… ঢেউয়ের …

আরও পড়ুন »

কবিতার রবিবার ১

গৌরব চক্রবর্তী পরিচয় ক্ষতটা ভুলিনি আমি ক্ষতি গেছি ভুলে যে মালা গাঁথিনি আজও তাকেও তো ফুলে কল্পনা করেছি, জানি, সে আমার ভ্রম আলোয় আলোয় ঘেরা আঁধারোদগম…   জেনেছি যা কিছু— ভাবি, সত্য কিনা তা-ও আমাকে তাহলে বন্ধু বিশদে চেনাও নির্লিপ্তি? না দ্রোহ? বলো, কাকে দেব মালা? চাবিটা পাইনি খুঁজে… পড়ে …

আরও পড়ুন »

কবিতার ‘এপার-ওপার’

কবিতা অনন্ত, কবিতা অসীম। সীমান্তরক্ষীর এক্তিয়ারের উর্ধ্বে সে। তার কোনও কাঁটাতার নেই। দুই বাংলার রাজনৈতিক বিভাজন থাকলেও ভাষার সেতু-পথে কবিতা দেখা করে মাঝে মাঝেই। বন্ধুত্ব পাতায়। সে কথাই প্রমাণ করল সাম্প্রতিক ‘এপার-ওপার’ কবিতা উৎসব। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ও জীবনানন্দ সভাঘরে গত ৮ থেকে ১০ জুন হয়ে গেল উৎসব। অংশগ্রহণ করলেন …

আরও পড়ুন »

স্বর্ণালীর প্রেমের কাব্য

দীপান্বিতা সাধুখাঁ: সঞ্চালিকা স্বর্ণালী যে দুর্দান্ত আবৃত্তিকার তথা তরুণ কবিও বটে তা এতদিনে চ্যানেল হিন্দুস্থানের পাঠক, ভিউয়ার-রা জেনে গেছেন। এবার স্বর্ণালী হয়ে উঠলেন ‘প্রেমিকা’। কেন? কারণ নামি নিউজ চ্যানেলের ব্যস্ত সঞ্চালিকা পরম আদরে পাঠ করলেন দু’দুটি প্রেমের কবিতা। প্রয়োজন মতো আবেগে, কণ্ঠস্বরের অপূর্ব ব্যবহারে কবিতা পাঠকালে স্বর্ণালী যেন অনন্ত প্রেমিকা! …

আরও পড়ুন »

জীবনানন্দের প্রেমিকারা

পার্থসারথি পাণ্ডা জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কাব্যে বনলতা সেন ছাড়া তাঁর আরও বেশ কয়েকজন প্রেমিকা আছে। তারা হল সবিতা, সুদর্শনা, সুরঞ্জনা, সুচেতনা, শ্যামলী, অরুণিমা আর শঙ্খমালা। তবে গাঁইগোত্র নিয়ে হাজির হয়েছে কেবল বনলতা সেন আর অরুণিমা সান্যাল। শ্যামলী বড় আটপৌরে। তার মুখে আটপৌরে চাওয়া-পাওয়ার মায়া আছে। সে মায়ায় ভুলে তাকে …

আরও পড়ুন »

রহিব তোমার তরে

সুমন সেনগুপ্ত : প্রথম যখন জীবনানন্দের কবিতা পড়ি তখন এক আবছা ধারণার অভিঘাত মস্তিষ্কে অনুভব করেছিলাম। নিশ্চিতভাবে অনুভব করেছিলাম এক প্রবল অস্বস্তি। আজও যা বহন করে চলেছি। যা প্রবল সত্য আজও আমরা জীবনানন্দকে পুরোপুরি অনুধাবন করতে পারিনি। জীবনানন্দ অসংখ্য চেতনার আধার। শুধু বিরহ আর ব্যর্থতার আভাষ নয়। জীবনানন্দ আসলে রোমান্টিকতায় …

আরও পড়ুন »

মিছিলের মুখঃ সুভাষ মুখোপাধ্যায়

পার্থসারথি পাণ্ডা : গত শতকের তিনের দশকে নাৎসি জার্মানি ও ফ্যাসি ইটালি বিশ্বজুড়ে যখন আর-একটা যুদ্ধের জন্য উস্কানিমূলক কাজকর্ম শুরু করল, তখন, ইংল্যান্ডে গড়ে ওঠা ফ্যাসিবিরোধী আন্দোলনের ঢেউ ভারত ভাসিয়ে বাংলার খাত দিয়েও বয়ে গেল। গড়ে উঠল, ‘নিখিল বঙ্গ প্রগতি লেখক সঙ্ঘ’। সালটা, ১৯৩৬। নরেশচন্দ্র সেনগুপ্ত, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, …

আরও পড়ুন »

গিরিশ স্মরণ

পার্থসারথি পাণ্ডা : গিরিশ ঘোষ ছিলেন বাবামায়ের অষ্টম সন্তান। গিরিশ যখন ছোট্টটি, তখন আর একটি ভাইয়ের জন্ম দিতে গিয়ে মায়ের হল সূতিকা। সেই যে বিছানায় পড়লেন মা, আর তাঁকে উঠে দাঁড়াতে হল না। দিনে দিনে তিনি রুগ্ন হলেন, আরও শীর্ণ হলেন। গিরিশের তেমন জ্ঞানগম্যি হবার আগে চলেও গেলেন। মাকে কাছে …

আরও পড়ুন »

বই- পাঠক সম্পর্কে কি ভাটা পড়ছে? দেখুন ভিডিও।

নেহা চক্রবর্তী : কলকাতা বই মেলার এক অন্যতম আকর্ষন লিটিল ম্যাগাজিন। সব বইয়ের স্টল ঘোরা হোক না হোক লিটিল ম্যাগাজিনের স্টলে একবার যেন না গেলেই নয়। তবে বারবার স্থানান্তরিত এই বই মেলা কতটা বজায় রাখতে পেরেছে পাঠকবন্ধুদের সাথে তাদের সম্পর্ক, তা নিয়ে প্রশ্ন রয়েছে সকলের। দেখুন ভিডিও।  

আরও পড়ুন »

নীলকন্ঠ ঋত্বিক

পার্থসারথি পাণ্ডা : ছবিজীবনে আর্থিক দিক থেকে ঋত্বিক ঘটক কোনদিনই স্বস্তি পাননি। ১৯৫১ সাল নাগাদ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘নাগিনী কন্যার কাহিনী’ গল্প নিয়ে ‘অরূপকথা’ নামে একটি ছবির চিত্রনাট্য লেখেন ঋত্বিক। ছবির শুটিংও শুরু হল। কুড়ি দিনের শুটিং শেষে জানা গেল, ক্যামেরার সমস্যার জন্য ছবির ফিল্ম এক্সপোজই হয়নি। সুতরাং, প্রোডিউসারের অনেক লোকসান …

আরও পড়ুন »

বাংলার প্রধান কবি, বললেন জয়, শ্রদ্ধা জানালেন কবীর, বিনয়ক, শমীক

বিশেষ সংবাদদাতা : রাজ্য রাজনীতির আঙিনায় জ্যোতি বসু যেমন কোনওদিন দাদা হলেন না, প্রায় সকলের কাছেই জ্যোতি বাবু হয়ে জীবনটা কাটিয়ে দিলেন, সাহিত্য জগতে তেমন শঙ্খ ঘোষ। তিনি শঙ্খ বাবু। তাই বলে তাঁকে কি কেউ দাদা বলে না! নিশ্চয়ই বলে। তবে ধুতি পাঞ্জাবি পরিহিত, তাঁর কবিতার মতই ঋজু যে চেহারাটি …

আরও পড়ুন »

প্রয়াত হলেন ‘নিরক্ষর আকবর’-এর কবি মণীন্দ্র গুপ্ত

পার্থসারথি পাণ্ডা : শেষ জীবন বড় মিষ্টি। পোড়ো বাড়িতে ঘুঘু নামে, হেঁটে বেড়ায় ডাকে। ‘ঘুঘু’ (কবিতা)। অশীতিপর কবি মণীন্দ্র গুপ্ত বারে বারে ভাঙা শরীরের ‘পোড়ো বাড়িতে’ মৃত্যু ‘ঘুঘু’র পদধ্বনি শুনতে পেয়েছেন, তার ডাক শুনতে পেয়েছেন; তবু তারই মাঝে তাঁর জীবন দর্শন, ‘শেষ জীবন বড় মিষ্টি।’ জীবনের প্রতি আমূল ভালোবাসা না-থাকলে …

আরও পড়ুন »

আপনাকে কোন কথাটি মনে করাতে ডেকে ওঠে মেঘ? জেনে নিন পিতা ব্রহ্মার আশীর্বাদ কাহিনী

পার্থসারথি পাণ্ডা   মেঘ জমেছে ঈশান কোণে। মেঘের বুক চিরে থেকে থেকে ঝলসে উঠছে কপিল বিদ্যুৎ। অচিরেই ঝড় উঠবে। গুরু গুরু গুরু ডাকে ধমকের দমকে কালো মেঘ যেন বারে বারে সেটাই জানান দিচ্ছে। আশ্রমের বারান্দায় বসে আমি আর পলাশ মহারাজ। খোলা বারান্দা থেকে ম্লান আকাশ দেখা যাচ্ছে, মেঘও। সেই কৃষ্ণকালো …

আরও পড়ুন »