Breaking News
Home / রাজনীতি (page 433)

রাজনীতি

পরিচিতের হাতেই খুন সত্যজিৎ, অভিযোগ বিধায়কের স্ত্রীর

নীল বণিক নিজের পরিচিত মানুষের হাতেই খুন হয়েছেন বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এমনটাই জানালেন মৃতের স্ত্রী রুপালি বিশ্বাস হালদার। তিনি বলেন, আমি স্বামীর কাছে কয়েকদিন আগেই শুনেছিলাম অভিজিৎ মুন্ডারি বিজেপিতে যোগদান করেছে। তখন থেকেই পুলিশের খাতায় অভিযুক্ত অভিজিতের সঙ্গে আমার স্বামীর রাজনৈতিক বিরোধ চলছিল। এছাড়াও পুলিশের হাতে ধৃত সুদীপ মন্ডল, অভিজিৎ …

আরও পড়ুন »

মমতার বিরুদ্ধে এফআইআরের প্রচ্ছন্ন হুমকি মুকুলের

নিজস্ব সংবাদদাতা এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার প্রচ্ছন্ন হুমকি দিলেন মুকুল রায়। রবিবার সাংবাদিক বৈঠক করে মুকুল বলেন, পুরুলিয়ায় যে ছেলেটি কিডন্যাপ হয়েছে কিংবা যে খুন হয়েছে, তার জন্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে এফআইআর করা হয় তাহলে কেমন হবে? প্রসঙ্গতঃ উল্লেখ্য বিধায়ক খুনে মুকুল জড়িত আছেন এই …

আরও পড়ুন »

বিধায়ক খুনে মুকুলের বিরুদ্ধে এফআইআর

নীল রায় কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে। তৃণমূলের তরফে মুকুলের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়।কিন্তু রবিবার দুপুরে আচমকাই টুইট করে একদা সতীর্থের মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করে পাল্টা জবাব দিতে ছাড়লেন না একদা তৃণমূলের সেকেন্ড ইন …

আরও পড়ুন »

দক্ষিণ ভারতে ঝটিকা সফরে মোদী

ওয়েব ডেস্ক আজ দক্ষিণ ভারতের ৩ রাজ্যে ঝটিকা সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে গুন্টুরে একটি জনসভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী । এছাড়াও, বিশাখাপত্তনমে স্ট্র্যাটেজিক পেট্রলিয়ম সহ বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী যাবেন তামিলনাডুতে। সেখানে প্রধানমন্ত্রীর এই সফর এআইএডিএমকে ও বিজেপি জোটের জল্পনাকে উস্কে দিচ্ছে। তামিলনাডুর তিরুপ্পুরে একটি …

আরও পড়ুন »

বিধায়ক খুন : অভিযোগের তির গৌরীশঙ্করদের দিকে ঘোরালেন মুকুল

নিজস্ব সংবাদদাতা বিধায়ক খুনে তাঁর দিকে ছুটে আসা অভিযোগের তির গৌরীশঙ্করদের দিকে ঘুরিয়ে দিলেন মুকুল রায়। রবিবার তিনি বলেন, “সত্যজিতের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এত কম বয়সী একজন রাজনৈতিক কর্মী তথা নেতার এই ভাবে চলে যাওয়া মেনে নেওয়া যাচ্ছে না।” একই সঙ্গে তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দেউলেপনা এমন পর্যায়ে …

আরও পড়ুন »

সত্যজিৎ খুনের তদন্তে নেমে ধৃত ৪, ১ জন পলাতক

নীল বণিক তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনে হাঁসখালি থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হল। ওসি অনিন্দ্য বসুকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। একই সঙ্গে মৃত তৃণমূল বিধায়কের নীরাপত্তারক্ষীর বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। শনিবার রাতভর তল্লাশি চালিয়ে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সুদীপ মন্ডল, …

আরও পড়ুন »

কোথায় ছিল সত্যজিৎ বিশ্বাসের নিরাপত্তারক্ষী? উঠছে প্রশ্ন, বাড়ছে রহস্য

নীল বণিক শনিবার ফুলবাড়িতে তৃণমূলের বিধায়ক খুনে উঠে এসেছে একাধিক প্রশ্ন। যেমন, একজন বিধায়কের সঙ্গে সাধারনত ২৪ ঘন্টা একজন করে নিরাপত্তারক্ষী থাকে। শনিবার রাতে সত্যজিৎ বিশ্বাসের সঙ্গে কোনও নিরাপত্তারক্ষী ছিল কিনা সে বিষয়ে রহস্য তৈরি হয়েছে। একদিকে যেখানে দলীয় সূত্র বলছে শনিবার রাতেও সত্যজিৎ বিশ্বাসের সঙ্গে নিরাপত্তারক্ষী ছিল, অন্যদিকে নদিয়ার …

আরও পড়ুন »

তৃণমূল বিধায়ক খুনে সিবিআই তদন্তের দাবি করলেন দিলীপ

নীল বণিক: সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সঠিক তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রয়োজন। তাঁর আরও বক্তব্য, সারা রাজ্যেই দুষ্কৃতীদের দৌরাত্ম চলছে। শনিবারের ঘটনা আরও একবার প্রমান করল। দুষ্কৃতীদের হাত থেকে এখন বিধায়করাও রক্ষা পাচ্ছেন না। বিধায়কদের নিরাপত্তার অভাব হলে রাজ্যের …

আরও পড়ুন »

শিলং পাহাড়ে লাবণ্যকে খুঁজছেন কুনাল!

নীল রায়: সারধা কাণ্ডের সময় সকলের চোখে তাকে “ভিলেন” বানানোর চেষ্টা হয়েছিল। তারই জেরে পাক্কা ৩৪ মাস কারাগারে কাটাতে হয়েছিল তাঁকে। তিনি তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট সাংবাদিক কুনাল ঘোষ। রাজীব কুমারের পাশাপাশি শিলংয়ে তাকেও তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রবিবার পশ্চিমবাংলায় যখন তামাম বঙ্গবাসী বাগ দেবীর আরাধনায় মেতে …

আরও পড়ুন »

সরস্বতী পুজোর উদ্বোধনে এসে খুন হলেন নদীয়ার তৃণমূল বিধায়ক

নীল রায়: সরস্বতী পুজোর উদ্বোধনে এসে প্রকাশ্যে খুন হলেন নদীয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। শনিবার সন্ধ্যায় মাঝদিয়ার ফুলবাড়ি এলাকায় তৃণমূলের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ফুলবাড়ি এলাকায় বড় বাজেটের একটি সরস্বতী …

আরও পড়ুন »

ভর সন্ধ্যায় তৃণমুলের তরুণ বিধায়ক খুন (Breaking)

নিজস্ব সংবাদদাতা: ভরা সন্ধ্যায় তৃণমূলের তরুণ বিধায়ক খুন। জানা গিয়েছে, দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন নদীয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এই তরুণ নেতা একইসঙ্গে ছিলেন নদীয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিও। আসছে বিস্তারিত…

আরও পড়ুন »

নিয়ম মেনেই হয়েছে সার্কিট বেঞ্চের উদ্বোধন, মমতার অভিযোগ ওড়ালেন কৈলাশ

নীল বণিক: কলকাতায় এসে জলপাইগুড়ির ময়নাগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধন ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ওড়ালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন রাষ্ট্রপতির তরফে বিজ্ঞপ্তি জারি না করে এবং রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে শুক্রবার সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অভিযোগকে …

আরও পড়ুন »

বিরোধীরা নাগরিকত্ব বিল নিয়ে মিথ্যে রটাচ্ছে, অসমের সভায় বললেন মোদী

ওয়েব ডেস্ক: অসমের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, ‘বিরোধীরা নাগরিকত্ব বিল নিয়ে মিথ্যে রটাচ্ছে। ফলে বিভ্রান্ত হচ্ছেন মানুষ।’ কিছুদিন আগেই নাগরিক পঞ্জী নিয়ে উত্তপ্ত  পরিস্থিতি তৈরি হয়েছিল অসমে। লোকসভা ভোটের আগে অসমের চাংসারি এলাকার এক জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শনিবার বলেন, ‘তাই বলে অনুপ্রবেশকারীদের দেশে জায়গা দেওয়া হবে এমন …

আরও পড়ুন »

লোকসভা : রাজ্যে ৪২ টি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি : দিল্লিতে দোস্তি রাজ্যে কুস্তি! এই ফরমুলাতেই কী তৃণমূলের সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান রাহুল গাঁধী! নাকি তৃণমূলের বিরুদ্ধে সোমেনের আক্রমণাত্মক লাইনকেই মান্যতা দিল দিল্লি? শনিবার নয়াদিল্লিতে রাহুল-সোমেন বৈঠকের পর জানা গেছে লোকসভা নির্বাচনে দলের রাজ্য শাখাকে তৃণমূলের বিরুদ্ধে অল আউট লড়ার নির্দেশ দিয়েছেন রাহুল। …

আরও পড়ুন »

২০০ প্রশ্নবাণ, সামনে কার্যত নিঃসঙ্গ রাজীব কুমার

নিজস্ব প্রতিনিধি : রাজীবের আইনজীবীকেও বার করে দিলেন সিবিআই অফিসাররা। ডেকে আনলেন ম্যাজিস্ট্রেটকে। রাজীব যে গাড়ি করে সিবিআই দফতরে গেছিলেন, সেটিকেও ফিরিয়ে দেওয়া হল। এসপি জগরুপ সিংহ, পি কে কল্যান এবং ডিএসপি পার্থ মুখোপাধ্যায় জেরা করছেন কলকাতার কমিশনারকে। তিন দফায় জেরা হবে বলে জানা গেছে। দু’শটির বেশি প্রশ্নবাণ নিয়ে প্রস্তুত …

আরও পড়ুন »

মোদি বোঝালেন কাজ আগে, মমতা অঙ্ক কষে দেখালেন ভোটের লাভ

দেবক বন্দ্যোপাধ্যায় নীল রায় স্বকীয় ভঙ্গিমায় শব্দের কয়েনেজ, চোখা চোখা কয়েকটি বিশেষন, আর ভোটের ভবিষ্যদ্বাণী… ময়নাগুড়িতে মোদির বক্তৃতার পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতে এর চেয়ে বেশি কিছু পাওয়া গেল কিনা, রাজনৈতিক মহলে সে প্রশ্ন উঠছে। মোদিকে মোদি না বলে ম্যাডি বাবু বলে উল্লেখ করেছেন মমতা। শব্দ …

আরও পড়ুন »