Breaking News
Home / TRENDING / সরস্বতী পুজোর উদ্বোধনে এসে খুন হলেন নদীয়ার তৃণমূল বিধায়ক

সরস্বতী পুজোর উদ্বোধনে এসে খুন হলেন নদীয়ার তৃণমূল বিধায়ক

নীল রায়:

সরস্বতী পুজোর উদ্বোধনে এসে প্রকাশ্যে খুন হলেন নদীয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। শনিবার সন্ধ্যায় মাঝদিয়ার ফুলবাড়ি এলাকায় তৃণমূলের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ফুলবাড়ি এলাকায় বড় বাজেটের একটি সরস্বতী পুজোর উদ্বোধন করতে গিয়েছিলেন কৃষ্ণগঞ্জের দু’বারের বিধায়ক। সেখানেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মতুয়া সম্প্রদায়ের এই জনপ্রতিনিধি। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তাঁকে শক্তিনগর হাসপাতালে নিয়ে যান তৃণমূলের কর্মী-সমর্থকরা। কিন্তু বাঁচানো যায়নি সত্যজিৎ বিশ্বাসকে।

বিধায়কের মৃত্যুতে জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। কী কারণে, কারা বিধায়ককে লক্ষ্য করে গুলি চালাল তা খতিয়ে দেখছে পুলিশ। ২০১৪ সালে কৃষ্ণগঞ্জ-এর বিধায়ক সুশীল বিশ্বাসের মৃত্যু হলে প্রথমবারের জন্য উপনির্বাচনে সত্যজিৎ বিশ্বাসকে প্রার্থী করেছিল তৃণমূল। উপনির্বাচনে জয় পেয়ে বিধায়ক হন তিনি। ২০১৬ সালের বিধানসভা ভোটে তাঁকে ফের প্রার্থী করা হলে সহজেই জিতে বিধানসভায় আসেন সত্যজিৎ। রানাঘাট লোকসভার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বিধানসভা আসন। এখানকার বিধায়কের মৃত্যু তৃণমূল কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। মাসখানেক আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়িতেও দুষ্কৃতী হামলা হয়েছিল। আত্রাই বিধায়ক বেঁচে গেলেও নিহত হয়েছিলেন দুই তৃণমূল কর্মী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *